শুক্রবার, ২ জুন, ২০২৩
মীনা মুখার্জী-র কবিতা
সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা
হে অপরাহ্নের সম্রাট,
তোমার দুচোখ আজ গোলাপে আবিদ্ধ ও রক্তাক্ত
স্মৃতিতে যাবতীয় মেঘচ্ছাপ ধূসরতা।
নাগরিক মিছিলের তুমিই কি সেই দীর্ঘকায় প্রেমিক
যার সামনে ভেঙে পড়েছিল পার্ক স্ট্রিটের শ্বেতশুভ্র তাজমহল?
হে আজান বিমূর্ত সময়! স্মৃতিসৌধের নিস্তব্ধতা ভেদ করো,
অতীতের যে সব কথামালা আসতে চাইছে, আসতে দাও।
আজকাল শাহজাহানের পাঞ্জাবী পরে আচমকাই তুমি বের হও
হারানো সাম্রাজ্ঞীকে খুঁজতে,
সংগ্রহ করো নীল আকাশে ভেসে থাকা মেঘ মেঘ কথামালা,
দিগন্তের নির্জনতায় হাঁটতে হাঁটতে লিপিবদ্ধ করো
অপরাহ্নের ঈশানকোণে ডুবে যাওয়া বিদ্যুতের ঝল্কানি।
দূর সমুদ্রের হাওয়ায় কাঁপে অদৃশ্য দু’চোখের ছায়া কিংবা মায়া,
কম্পিত সন্ধ্যার সিলুয়েটে একের পর এক বিধ্বস্ত হয়
ক্ষীয়মাণ সাম্রাজ্যের মায়াবী জলযান।
দিন নেই রাত্রি নেই
তোমার সামনে শুধু নিহত প্রেমিকার ধূসর প্রতিমা!
ভাস্বতী গোস্বামী-র কবিতা
একটা সময় ত্বকের যত্ন নিতে হয়
সযত্নে তুলো ভিজিয়ে মুছে ফেলা
পোড়া পলাশের গ্লানি
# পিঠ ও পায়ের দিকে
অকাতর চোখ
একেক সময় বড় বেশি আগাছা
চলন হারিয়ে দূর ফেলে
যায়
বিলের হাঁসগুলো
# ফেরারি দাগ মোছে
ম্যাটাডর, ছোটা হাতি
এখন চৌপাই হাওয়া
হসন্তিকা গানে সেঁকা হাইওয়ে
গ্রিলড কলিজা নিভিয়ে দিচ্ছে হাঁসেদের অক্ষরদাগ
শসা পেঁয়াজে আলোর মালকোষ
# দরজাটা খুলছে বন্ধ হচ্ছে
লা-জওয়াব বাতাসও হাট
হওয়া দামাল
পৃথা দাস-এর কবিতা
সুমিত্রা পাল-এর কবিতা
মুঠো মুঠো রোদ্দুরে খিলখিল করে ওঠে যে কথারা
দোয়েলের মিষ্টি শিস শুনতে শুনতে স্বপ্ন বোনে যে শব্দরা
মেঘ-বৃষ্টি-বানভাসিতে ভেসে যেতে গিয়েও দাঁড় টানে যে ভাবনারা
উনিশে মে’র লাল কৃষ্ণচূড়া’য় আগুন হয়ে ফুটে ওঠে যে ব্যথারা
সেইসব কথা ও ব্যথা আমার কবিতা।
পাখি উড়ে যায় বলে চারিদিকে ঘন কুয়াশা।
কিছু কথা শিশিরে ভিজে যায়।
মাঠ-ঘাট বিলিয়ে যায় উচ্ছ্বাসিত যে কথা,
সেই কথা থেকে থেকে গুমরে ওঠে, বন্ধ খাঁচায়।
কিছু কথা বয়ে যায়
ঊর্ণনাভের জালে জড়িয়ে পড়া
সারা জীবনের দায়।
কথায় কথায় দিন যায়,রাত যায়,মাস-বছর যায়
কবিতার কাছে আমার গোটা জীবনটা বাঁধা থেকে যায়।
গোবিন্দ ধর-এর কবিতা
শ্রীদাম কুমার-এর কবিতা
দীপঙ্কর সরকার-এর কবিতা
আশিস গোপাল-এর কবিতা
তোমার স্নেহের আঁচল ফেলে চলে গেলাম অনেক দূরে
তুমি বার বার বলেছিলে, "যাও না!"
আমি পিছে ফিরে তাকাইনি।
তোমার সবুজ, লাল, হলুদ মাটি দিয়ে গড়া বাড়ি
আমি ফাঁকা রেখে ছেড়ে এলাম,
ফিরে আর আসিনি।
আমি আষাঢ়ের সকালে হেঁটে গেছিলাম একা।
ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, দৌড়ে চলে চোখ বেঁধে!
এখানে সব আছে আবেগ নেই,
যন্ত্রণা আছে, প্রেম নেই।
এরা কথা বলে না, মুখোশের আড়ালে লুকিয়ে থাকে
এরা কথা দেয় না, কথা রাখে না।
এরা ব্যথা দেয় মধুর ভাবে।
আমি হেঁটে গেলাম.....
তোমার শ্যাওলা জমা দেশে আমি আকাশ খুঁজি,
তোমার জং ধরা রাস্তায় গাছ!
"সবই আছে!" বলে ছিলে তুমি,
আমি বলি কিছুই নেই।
আছে কেবল গুমড়ে মরা গলি, ভাঙা কিছু স্মৃতি
আর মিথ্যে প্রতিশ্রুতি।
নীলাব্জ চক্রবর্তী-র কবিতা
ধাতু ও রূপের মাঝে
হাইফেন হয়ে
কমলা রঙের একটা কালো বাক্সের অভ্যাস
ক্রিয়ায় ক্রিয়ায়
খুব দিন হয়ে
স্পর্শ যে দূরত্ব করছে
কী যেন একটা
অন্যমনস্ক স্মৃতি বরাবর
কাতর অথচ
গন্তব্য বলতে এক খসখসে অভিজ্ঞতা
কাগজে
পাথরে
আপনি ছায়া উলটে দেখছেন
এই দ্রুত কাঁচ
ক্রমে
জটিল হয়ে উঠবে উঠবে...
সুবল দত্ত-র কবিতা
দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা
শিশির আজম-এর কবিতা
যখন তুমি থাকনা তখন বুঝি তুমি আছ












