নমিতা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নমিতা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

নমিতা চৌধুরী-র কবিতা


হাওয়া পথ

ফুল ফোটা শেষ হলে

তুলো হয়ে উড়ে যাবে শিমূলের রং

আমিও তখন পাখিদের শিস হয়ে

বাতাসের গায়ে এঁকে দেব ডানা


উড়তে উড়তে তুলোবীজ

কোথায় যে বানাবে বসত

কে বা জানে সেই কথা


তবু এই হাওয়া পথ সঙ্গে থাক

রোদ এসে মুড়ে দিক

প্রাণসিক্ত প্রতিটি জন্মের কোষ

কথা বলুক কানে কানে

শোনাক আগামী বসন্তের গান


বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নমিতা চৌধুরী-র কবিতা


 অপেক্ষা

অপেক্ষায় আছে খাতা ও কলম

অপেক্ষায় আছে রঙিন ক্যানভাস

তুমিও অপেক্ষায় আছো দেখে নেবে

নদীর উৎসমুখ ঝর্ণার বিস্ফারিতচোখ

অপেক্ষায় আছে শূন্য ঘর বাড়ি

শস্যহীন মাঠ জেগে উঠবে কবে!



অন্ধকারের শূন্যতা আলো খোঁজে

আলোর শূন্যতা অন্ধকার



শূন্যতা কী শূন্যতা নিয়ে বেঁচে থাকতে চায়!