তুষ্টি ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তুষ্টি ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

তুষ্টি ভট্টাচার্য-এর কবিতা

প্রিয় কবিরা

আমার প্রিয় কবিদের একে অপরের সঙ্গে দেখা হয়নি।

বিভিন্ন বয়সী তারা ভিন্ন ভিন্ন দেশে থাকে

তাদের ঘিরে রাখে ভাল মানুষেরা,

তাদের ঘিরে রাখে মন্দ মানুষেরা,

নম্র ফুল হয়ে, পক্ক ফল হয়ে, ফুটে থাকে, ফলে থাকে তারা পৃথিবীর বাগানে।

মেঘ ভালবাসতে গিয়ে তারা মাথা উঁচু করে 

আলো আঁধারের ঢেউ খেলা করে তাদের ওপরে। 

মাঝেমাঝে তারা পৃথিবীর সব কিছু জেনে নিয়ে

কঠিন সত্য কথা লিখে ফেলে নরম কাগজে।

মাঝেমাঝে তারা কিছুই না জেনে শিশুদের সাথে

খেলা করে স্কুলের প্রাঙ্গণে

যেন এখনই বৃষ্টি নামবে, মেঘদূত বার্তা দিয়েছে!

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

তুষ্টি ভট্টাচার্য-এর কবিতা


জলের
 ঘর

৪)

রাতে ওই ঘরে একটা ভূত ইতস্তত ঘুরে বেড়ায়। সোফায় বসেটিভির রিমোট নিয়ে নাড়াচাড়া করেফ্রিজ খুলে জল খায়। টেবিলে আরও একটা খালি বোতল জমে। ভূতটাকে আমি ছাড়া কেউ দেখেনি যদিও। আমি ইনসোমনিয়াকদের মুকুট বিহীন সম্রাজ্ঞীযে ওই ভূতটার সঙ্গে তলোয়ার নিয়ে লড়াই করতে যাই। ওকে শিখিয়ে দিতে চাইদুইয়ে দুইয়ে সর্বদা চার হয় না। টয়লেটের নর্দমা দিয়ে জল নেমে যাচ্ছে সুরেলা ভঙ্গীতেওরা সমুদ্রে মিশবে একদিন। সিগালেরা এই জন্য নদীর থেকে সমুদ্র বেশি পছন্দ করে। 

রবিবার, ১ আগস্ট, ২০২১

তুষ্টি ভট্টাচার্য-র কবিতা

গোপন ফুল 

গোপনে গোপনে যত কবিতা লেখা হয়

যত ইচ্ছেকুসুম ফোটে,

গোপনেই স্ফুরিত ঝরে পড়া-

এই কি সেই, যার কাছে যেতে চেয়েছি?

যেতে চেয়েও মাঝপথে একা একা 

পথ হারিয়ে ভুলভুলাইয়ায় ঘুরেছি?

নাহয় অনেকটা দেরি হল

নাহয় অনর্থক কিছু অপচয়...

গোপনের ফুলটি ফুটেছে তবুও!