অলক জানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অলক জানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অলক জানা-র কবিতা


 স্পর্শ

দেখা হবে এই প্রত্যাশায়
অপেক্ষার বয়স এখন বছর শেষের চৈত্রসেল
সময়ের এই দীর্ঘ পরিবার ঠেলে
প্রিয় সাক্ষাতের জন্য প্রহরপাঠ
ভুলভাল ছেলেমানুষি? মোটেও না
অনুভূতিহীন স্পর্শকে প্রণয় ভেবে যারা
প্রতারিত, কেবল তারাই অপেক্ষার 
ছোবলে অভ্যস্ত মাধুকরী।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

অলক জানা-র কবিতা

বর্ণপরিচয়

কবেই ফেলে এসেছি বর্ণপরিচয় শেখার ক্লাস
সারাদিন সতর্কতার মধ্যেও কিছু ভুল বেশ পীড়িত করে, আরো কত বড়ো হলে ভুল বিদায় নেয়? যতক্ষণ ভাবছি, সেই মুহূর্তে নির্ভুল শব্দটি এক পলক দেখে নেয়, চোখে জল?
চলনে ভুল? দৃষ্টি ও জীবনের জন্য সুখকর এইসব মিথ কেবল বর্ণপরিচয় জানে।


স্পর্শ

দেখা হবে এই প্রত্যাশায়
অপেক্ষার বয়স এখন বছর শেষের চৈত্রসেল
সময়ের এই দীর্ঘ পরিবার ঠেলে
প্রিয় সাক্ষাতের জন্য প্রহরপাঠ
ভুলভাল ছেলেমানুষি? মোটেও না
অনুভূতিহীন স্পর্শকে প্রণয় ভেবে যারা
প্রতারিত, কেবল তারাই অপেক্ষার ছোবলে অভ্যস্ত মাধুকরী।  

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

অলক জানা-র কবিতা

স্বাগত
পলি উদাসে জমতে থাকে স্বচ্ছ সাবালক
মনোযোগ, টানা পাঁচ ঘন্টার দীর্ঘ বৃষ্টিতে,
মনে হয় বাঁশপাতা গ্রামে আগন্তুক কোন
অস্থির চেরাপুঞ্জির অবিরাম দৌরাত্ম,
একমাস টানা ঝলমলে রোদ? গাছেদের
ছায়া উসখুস আর্তস্বরে মরুঘ্রাণ কিংবা
ঠাণ্ডা কুয়াশা মেখে উঠোনে ঠায় বসে আছে  
আস্ত একটা কনকনে হিমায়িত দার্জিলিং

শরীর ও মনন সামলে নিতে শিখে যায়
পরিস্থিতির ব্যথা প্রণয় রোদছায়া দাগ
বিনা রক্তপাতে প্রতিদিন কতজন মরে,
তর্ক জটিলতার বিপরীতে হেরে যাওয়া
নিঃস্বতায় মিশে যায় অর্জিত সহমর্মিতা,
এমন জন্মের স্বাদ আমি স্বাগত জানাই।