সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
উদয়ন চক্রবর্তী-র কবিতা
শনিবার, ১ জানুয়ারি, ২০২২
উদয়ন চক্রবর্তী-র কবিতা
যেদিকে দেখি ছড়িয়ে রয়েছে ছাই
নেড়েচেড়ে দেখি যদি নিজেকে পাই।
জীবনে যেদিন মনে হোলো বয়স্ক আজ
মেয়েদের নারী মনে হোলো লুকোনো লাজ।
চারিদিকে ছড়ানো ছেটানো দূর্লভ ভোগ
যা কিছু আছে থাক সর্বোচ্চ সুখই সম্ভোগ।
কত ইচ্ছে কত স্বপ্ন হারিয়েছে নিজস্ব পথ
কিছু পেতে হলে নিতে হবেই অনন্ত শপথ।
হাজার খুশি ব্যর্থতার পরেও আছে ভাগশেষ
চলে যাবার পর থাকে শুধু ছাই অবশেষ।
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
উদয়ন চক্রবর্তী-র কবিতা
অমোঘ শৃঙ্খল
নিঃশব্দে সিঁড়ি ভাঙে
লঘুসপ্তর্ষি মন্ডল
তারারাও এক্কাদোক্কা খেলে
নিজেদের সাথে।
মানুষ নিজস্ব একটুকরো আকাশে
যত তারা দেখে জীবিত যাত্রাপথে
ওদের চোখে একমুখি মানুষ সেখানে একমুঠো সোনার ছাই হাতে নিয়ে
হাত ছেড়ে দাঁড়িয়ে দূরত্ব মাপছে
যে যার মতো নিজস্ব না পাওয়া নিয়ে।
তারারা ধরে আছে হাত অমোঘ শৃঙ্খলে
ছেড়ে গেলে কেউ রাখে না খোঁজ কারও।
মানুষের পাওয়া হলে খোঁজে আরও কিছু
হাত ছেড়ে হাত ধরে প্রয়োজনে আবার
মানুষই একমাত্র ভালোবাসায় খুঁজেছে
আর একজন মানুষ কেন সে কথা না বুঝে।

