বিশ্বজিৎ কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্বজিৎ কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

বিশ্বজিৎ কর-এর কবিতা

 

ভাবনার ক্যানভাসে!  


ভুখা মিছিলের আর্ত চিৎকারের মতো শ্লোগান, 

না-লেখা কবিতার ছন্দ! 

হিসাবের কষ্টিপাথরে জমাখরচের আঁকিবুকি, 

না-বলা কথার কম্পন! 

ওদের প্রতিশ্রুতি বর্ষণের বাঁধভাঙ্গা স্রোত,

না-দেখা মানসিকতার বমন! 

পাইয়ে দেওয়া পুরস্কারের ফরমূলা, 

না-শোনা কবিতার কান্না! 

ভুখা মিছিলে আমার ভাত-ফোটানো মা, 

আজও শ্লোগান দেয় -

বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার....... 

 

কে আছো! টিভি-র সুইচ্ অফ করে দাও, 

সুবিধাবাদের বেসুরো গান বাজছে!