সু‌হিতা সুলতানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সু‌হিতা সুলতানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

সু‌হিতা সুলতানা-র কবিতা


বৈষম্য

শীত ও স্মৃ‌তির গহ্বর থে‌কে যারা উঠে আস‌তে পা‌রে
তারা মার্কসবাদ ভা‌লো বো‌ঝে। শ্রেষ্ঠ‌ত্বের ধা‌রে কা‌ছে
যে  থা‌কে না হলুদ পাতার ঝ‌রে যাওয়া দৃশ্য দে‌খে সে
কী বৈষম্য প‌রিমাপ কর‌তে পা‌রে? মূলত প্রেমই মানুষ‌কে
অধম ক‌রে দেয়। নদী বৃক্ষ কাঁটাতার কী নতুন সভ্যতার
গা ঘে‌ষে ধর্মবা‌জি‌তে শ্রেষ্ঠত্ব অর্জ‌ন কর‌বে না শেকলবদ্ধ
বৃত্তগু‌লো খু‌লে দি‌তে উদ্যত হ‌বে? এই সহজ প্র‌শ্নের উত্তর
‌চিরকাল যারা আমি‌ত্বের ম‌ধ্যে লু‌কি‌য়ে রা‌খে তারা ছন্দ
কী ক‌রে ‌বো‌ঝে? সারাক্ষণ ক্লা‌ন্তি আর রকম‌ফে‌রের
‌ঘেরা‌টোপ। সুন্দ‌রের মধ্য দি‌য়েই নির্বাস‌নের অসহজপাঠ
বর্ণ‌চোরা মানুষগু‌লো দান‌বের চে‌য়ে ভয়ঙ্কর। আ‌লো
অন্ধকা‌রে প্রসা‌রের কো‌নো গুরুত্ব নেই শাক দি‌য়ে মাছ
ঢাকার ম‌তো। অমসৃন নদীর কা‌ছে ‌যে সাঁতা‌রের সূত্র
উ‌ঁচি‌য়ে ধ‌রে সে জ‌লের প‌রিমাপ কতটুকু বো‌ঝে?

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সু‌হিতা সুলতানা-র কবিতা


আ‌মি বে‌ঁচে থাক‌বো
(সাহসী যোদ্ধা শহীদ আবু সাঈদ স্মরণে) 
 

তারপরও আ‌মি বে‌ঁচে থাক‌বো এই বাংলায় এই 
জনপ‌দে আমার বো‌নের চো‌খের জলে ধু‌ঁয়ে 
যাক যত অ‌নিয়ম যত অ‌ভিশাপ!স্বপ্ন ভে‌ঙে 
আকাশ ভে‌ঙে যারা আমা‌কে পৌ‌ঁছে দি‌লে 
কবরখানায় ফে‌লে দি‌লে চ‌ক্রের ম‌ধ্যে দেখ 
আমার বু‌কের রক্ত থে‌কে চুঁই‌য়ে পড়‌ছে 
শপ‌থের অঙ্গীকার...
'এই মৃত‌্যু উপত‌্যকা আমার দেশ না।' আ‌মি 
বে‌ঁচে থাক‌বো আমার মা‌য়ের বু‌কের ভেত‌রে 
বাবার প্রার্থনায় আর বো‌নের চো‌খের জ‌লে! 
আমরা কী এরকম বাংলা‌দেশ চে‌য়ে‌ছিলাম?
পিঁপ‌ড়েরা খে‌য়ে ফেল‌ছে বন্ধুর শপ‌থের হাত!‌ 
তোমরা যখন আমা‌কে গু‌লি করলে আ‌মি পা ও 
পাঁজর ভে‌ঙে ব‌সে পড়লাম আবার উ‌ঠে 
দাঁড়া‌তে চেষ্টাও করলাম পা‌রি‌নি! র‌ক্তে ভি‌জে 
যা‌চ্ছে আমার চারপাশ আ‌মি কী তাহ‌লে মারা 
যা‌চ্ছি? আমার ক্লান্ত ভ্রু‌জোড়া বিপ‌দের সং‌কেত 
বু‌ঝে‌ছিল ক্রমশ নি‌ভে যা‌চ্ছে আমার 
চো‌খের আ‌লো তাহ‌লে কী আ‌মি স‌ত্যিই 
বে‌ঁচে নেই? তারপরও আ‌মি বে‌ঁচে থাক‌বো এই 
বাংলায় এই জনপ‌দে!

১৭ জুলাই ২০২৪