বীথিকা দাশগুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বীথিকা দাশগুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বীথিকা দাশগুপ্ত-র কবিতা

বেলা শেষে 

কথার ভাঁজে লুকিয়ে থাকে তারা
    কেউ যখন বলে তোমার তো পড়ন্ত বেলা!
ফোঁস করে সে ছোবল মারে, চুপ হয়ে যায় কথার খেলা
  বৃষ্টির জলে মাথা ভিজিয়ে শান্তি সে  খোঁজে 
সারা শরীর  শুদ্ধ হয় মিষ্টি মৃদু বাতাসে 

  কেউ যখন আলো জ্বালায় অবেলায় 
আকাশে তখন  কতো রঙ আর সুরের মূর্চ্ছনা!
টুপ টুপ করে ঝরে পরে চুপকথারা 
ঘাসের ওপর শিশিরের শব্দের মতোন 
নেচে ওঠে সারা শরীর, আঁধারে যেন আলো ফোটে! 

এখনো অনেককিছু করার আছে, পথ অনেকখানি মন বলছে তুমি পারবে, ঠিক  পারবে
  কে কি বলল তাতে কি এসে যায়!
   বৃষ্টির পর সাতরঙা রামধনু আকাশে কেমন রঙ ঢালে! 

ঝলমল করছে তোমার আকাশ
ডাকছে ব্যাকুলভাবে হাত নাড়িয়ে
মনখারাপের চিঠিগুলো সব উড়িয়ে দাও ওই দূরে  আকাশে 
বাঁচো তুমি বাঁচো নিজের মতোন  সাজিয়ে 
এগিয়ে চলো মনের সাথে সব ব্যথা দূরে রেখে 
    জোনাকিরা আলো জ্বালিয়ে রাখে 
তোমার পথে 
            আঁধার নামে ধীরে ধীরে।।

 

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বীথিকা দাশগুপ্ত-র কবিতা

জীবনের ওঠাপড়া 


এক শহরেই বাস করি ....

অথচ দেখা হয় না 

পথে ঘাটে ভীড় ঠেলে চলি 

কখনো চোখে পড়ে না ..... 


আজব পৃথিবী

কখনো দেখা হয় না ........ 


জানলার দিকে তাকিয়ে থাকি 

আকাশ বাতাস ভীষণ ভারী

বৃষ্টি হবে, বলে গেল কেউ 

ভিজব ভাবি কিন্তু পারি না...  


কতোকিছু লিখে রাখব

ভাবি এসব বৃথাই 

এতো সুখ দুঃখের গল্প লিখব কোথায় 

কোনোকিছু খুঁজে পাই না.... 


জীবনের পথ ছোটো হয়ে আসছে

তড়িঘড়ি  সব করতে যাই

এতোটা সহজ মনে হলেও

করতে গিয়ে থমকে যাই .... 


বৃষ্টির ঝমঝম সুর  কানে শুনি 

মেঘমল্লার না মালকোশ!

চোখ বুজে ভাবি আবোলতাবোল 

লিখি আর মুছে ফেলি ইচ্ছেমতোন  ... 


কতো আলো, কতো রঙ

শহর জুড়ে 

তবু দেখা হয় না 

অথচ এই শহরেই তো আছি ...