অশোক কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অশোক কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

অশোক কর-এর কবিতা


চেরাপুঞ্জীর মেঘ

মেঘবন্তী তুমি মিশে রও মেঘেদের সাথে

চেরাপুঞ্জীর মেঘে উড়ে পরিযায়ী পাখির ডানায়

আমি তখন ছেঁড়াপাল জাহাজি নাবিক

জলের ওপারে ভাসি দিকভ্রান্ত অকুল পাথারে

মেঘবন্তী আলিঙ্গন মুগ্ধ সমর্পিত উল্লাসে

মুঠো ভরা মুক্তা ঝিনুকআরক্ত রঙিন প্রবালে

 

অস্ফুট সেই সব মেঘবন্তী সলাজ সম্ভাষণ

অবাধ জলধি সিক্ত মিশে আছে নাবিকের বুকে

মুগ্ধতা মেখে জলবতী মেঘেদের মায়ায় 

উন্মাতাল ঢেউ মেশে মুগ্ধচরাচর বালুকা সৈকতে 

 

তুমি মুগ্ধ মেঘআমি দিগভ্রান্ত পাথার

মেঘের নিশানা লেখা চেরাপুঞ্জীর মেঘমাল্লায়

অবাধ ফল্গুধারা ভেসে যায় জলের ঠিকানায়

 

মেঘবন্তী তুমি হও নারীর আলক্ত চুম্বন

ঝাঁক ভাঙা মেঘে ঢেকে থাক নাবিকের মুগ্ধ প্রহর 

 

নাবিক চেনে চেরাপুঞ্জী মেঘবন্তীর প্রেম দূর্ণিবার!

শনিবার, ১ মে, ২০২১

অশোক কর-এর কবিতা


 আলোর পৃথিবী

(১) মেঘদূত

 

হলুদ আলো-ডানার পাখি

ফেলে গেল পালক রাঙানো ইচ্ছাগুলো!

সন্ধ্যা নামার একটু আগে

বালক কুড়িয়ে নিলো ম্রীয়মাণ ইচ্ছাটি!

এখন সে তার ইচ্ছামতো

রঙে এঁকে নিতে পারে ধূষর মেঘগুলো!

 

(২) সূর্যগ্রহণ

 

নীল রঙের গ্রহটি ততটা নিবিড় নয়

সৌরজগতের সূর্যও গভীর মনে হয় না

শুধু ধূমকেতু নিজেকে জ্বালাবার শেষে

সূর্যালোকে চিহ্ণ রেখে যায় মিথ্যা কলঙ্ক

 

(৩) লাজুক সম্ভাষণ

 

অজস্র কল্পনার পরেও কিছু কথা

নিরুত্তর থেকে যায় বর্ণহীন কথকতায়

তাকে তুমি আশ্রয়ে বেঁধে রেখো

প্রশ্রয়ে খুঁজে পাবে সাহসী চুম্বন

যেখানে তুমি থাকো কল্পহীন চুপ

কোমল ভালবাসার লাজুক সম্ভাষণ!

 

(৪) মুগ্ধ নিশাচর!

 

কাকচক্ষু জলে স্নানে নেমেছে নারী

সাঁতারু নৈপূণ্য খোঁজে জলকারুকাজে!

কবি ভালবাসে নারীর সুক্ষ্ম প্রসাধন

প্রেমিক প্রবল তৃষ্ণায় সাঁতরায় সুমুদ্দুর!

স্নানরতা নারীর সেইসব নিরিহ প্রশয়

আলিঙ্গনে লুকিয়ে রাখে মুগ্ধ নিশাচর!

 

(৫) নষ্টচন্দ্রের রাতে

 

পাহাড় ডিঙাও যদি নষ্টচন্দ্রের রাতে

আঁচল পেতে দেব সিঁড়ি ভাঙার পথে

আমি যেন লাজহীন ভিখারী নারী

প্রেম বিনা কোন ভিক্ষা নাহি মানি

সোমবার, ১ মার্চ, ২০২১

অশোক কর-এর কবিতা



 সান্ধ্য-অনুরাগ

ঝাউপাতার মন-উচাটন

সুর বেহাগের সান্ধ্য-অনুরাগ

সেতারের তারে ভিজেছে শান্ত বাতাস!

ঘুমঘোরে ঝাউপাতা শোনে সুর-অনুরণন

 

যারা জানে, তারা জানে;

প্রবালদ্বীপের ঢেউ কখন আছড়ে পড়ে বুকে

কেউ তারস্বরে চেঁচায়, ভাঙ্গে জীবনের সুর

মায়ামুগ্ধ ফুলের প্রজাপতি ওড়ায়!

 

ঝাউপাতা জানে, সব জানে;

পরিত্যক্ত জাহাজ চন্দ্রাহত ভেসে যায় দুরে

নুপূর ছন্দ তোলে, সেতারে বিষাদ সান্ধ্য-বেহাগ

বৃথাই খোঁজা ভেজাঘাসে শিউলীর সুবাস!

 

ঝাউপাতা তবু মুগ্ধ-অনুরাগে

মায়াচোখে নক্ষত্রের আকাশ খোঁজে

অবারিত পৃথিবী আদ্র ভালবাসায় গলে গলে

রাতভর ঝরে অমলিন স্বপ্নসুখে!

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

অশোক কর


মায়েস্ত্রো


মসৃণ অন্ধকারে মিশে গেল ভিতরের কালো বিড়াল

এম্ফিথিয়েটারে আমার ছায়া

তখন আমি অন্য কেউ, আমার ভিতরে শনশন হাওয়া

তীক্ষ্ণ বিড়ালচোখে অন্ধকার কেটে খোঁজে অদেখা ভবিষ্যৎ!

কাদের ছুটন্ত পদশব্দ মিশে যায় তরল কালোয়

আমার অব্যর্থ নিশানা, ছুঁড়ে দেয়া তীক্ষ্ণ ছুরিতে

নিখুঁত গেঁথে ফেলি পলাতক ছায়া –––

আলোর নিচে অন্ধকার ছড়িয়ে দিই উজ্জ্বল বর্ণমালা

প্রেমিকার রক্তিম ওষ্ঠ তখন মেরেলিন মনরো প্রতিদ্বন্দ্বী

আর আমিই মায়েস্ত্রো, আমার অলীক আঙুলের ইশারায়

দূর্বার বন্যায় ভাসছে ধ্রুপদী কনর্সাট, মুর্হুমুহ করতালি –––

শ্রোতারা সুরেলা অন্ধকারে মূহ্যমান, হলঘরে ঝলকে উঠছে

হলুদ ক্যাটস্ আই, জ্বলজ্বলে বিড়াল চোখ

খুঁজছে আমার ভিতরের একান্ত অন্ধকার!


 

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

অশোক কর

 


নিরন্তর ঝাউপাতার গান

 

হৃদয়ে ছায়া নামলেসন্ধ্যার অপেক্ষায় থাকি  . . .

বাতাবীফুলের গন্ধে ভারী বাতাসশব্দদের ফিসফাস

ছায়া নামে চোখেঅন্ধকারে পাতাদের রং গাঢ় হতে হতে

চারপাশে রহস্যময় চাপাস্বরটানাপোড়ণনৈঃশব্দ-,

নিরন্তর সন্ধ্যার অপেক্ষা . . .

 

বৃষ্টি ধুয়ে দেয় নিস্প্রভ রঙমিষ্টি ঢেকে দেয় তিক্তস্বাদ

তন্ময় মুগ্ধতা চারপাশে-, ঘুমিয়েছে ঝাউপাতা

গাঢ় নি:শ্বাসে তার নৈকট্য উপলব্ধি করি

উষ্ণতা বুকে নিয়ে সন্ধ্যার অপেক্ষা . . . 

কথারা ভেসে আসে মুগ্ধ বাতাসে

ভালবাসার সরল শব্দাবলী মিশে আছে তাতে!