দুরন্ত বিজলী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দুরন্ত বিজলী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

দুরন্ত বিজলী-র কবিতা


রাত্রি


বিকেলের অক্ষরগুলি মুছে দিয়ে সন্ধ্যা নামে।
তারপর অসংখ্য তারার নিচে অন্ধকার খেলা করে।

ভালোবাসা চাঁদ হয়ে যায়।

চৌচির মাঠ চাঁদ নয়, মেঘের প্রতীক্ষায় থাকে।

রাত এক সময় শিশির হয়, রোদ এসে লাগে 

শুক্রবার, ২ জুন, ২০২৩

দুরন্ত বিজলী-র কবিতা

বাবা

পেছনে পেছনে চলেছি...
তোমার ন্যুব্জ দেহ লাঠিতে ভর করে
এগিয়ে চলেছে।
আমার জন্য প্রার্থনা, আমার জন্য
তোমার বুকে খোলা আকাশ,
জীবনের প্রান্তদেশে চোখের জল
মুছে দেবার মমতা, তোমারই ছায়া...
তোমার পেছনে পেছনে হেঁটে হেঁটে
তোমার পায়ের ধুলিতে জড়িয়ে থাকা
বিন্দু বিন্দু আলোর কণা আজও ছুঁয়ে যায়,
আজও হাঁটি, তোমার পেছনেই হাঁটি।
মুখের  সেই প্রসন্ন জ্যোৎস্না উৎসাহিত করে।
লাঠির পেছনে নুয়ে নুয়ে এগিয়ে চলেছো
সবসময় আঁধারে আলোতে আমার সামনে।


 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

দুরন্ত বিজলী-র কবিতা

জানালায় ফোঁটা ফোঁটা বৃষ্টি


১.
বৃষ্টি এলে দূরত্ব বোঝা যায়
জানালায় এলোচুল
আয়নায় আকাশ দেখা যায়


২.
মেঘ সব সময় ছায়াঘন
যত সুখ আছে চাপা দেওয়া
দুঃখ মুখ তুলে উঁকি মেরে দেখে
জানালায় আলো ঢোকে


৩.
সুখ
চাপা দেওয়া বরফের চাঁই
দুঃখ
ডেকে আনে রোদ
জানালায় মুখ দেখতে পাই


8.
জানালায় কত কাল এপার ওপার
দেখা যায়
আঁধারে নক্ষত্র জ্বলে
ভেতরে হৃদয়


৫.
জানালা মানে
জ্যোৎস্নায় কিছু কথা
জানালা মানে
রোদে ফুটে ওঠে ব্যথা


৬.
কতদিন বন্ধ রাখবে
এবার জানালা খোল
বাতাস আসুক


৭.
জানালায় ঐ দূরে
যে গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে
তার কাছে গিয়ে জানতে ইচ্ছে করে
আমি কি রবিঠাকুরের মতো হতে পারি না


৮.
তেলের শিশি ভাঙবো বলে
আজও ভাঙিনি
আমি জানি প্রতিদিন জানালায়
অভিমানিনী