মেহনাজ মুস্তারিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেহনাজ মুস্তারিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

মেহনাজ মুস্তারিন-এর কবিতা


শ্যামবর্ণ দিন 

গনগনে গরমে তোমার হৃদপিণ্ডের 
হাঁসফাঁস শুনতে পাচ্ছি 
অটোরিকশার গতি যেন উত্তপ্ত  
আবহাওয়ার সাথে লড়াই চলছে তার 
আমি কথা বলতে বলতে ঝিমিয়ে পড়ছি 
যে ভাবে অনেকে সঙ্গমে ঘুমিয়ে পড়ে 
পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে রৌদ্রঘোড়া 
নগর কোলাহল যত বাড়ছে কমে আসছে আমাদের কাছে পাবার সময়.....
তোমার বিন্দু ঘাম যেন পৃথিবীতে  
নেমে আসা কোন শোক ঘন হয়ে 
আমার হাতে এসে পড়ছে...
সে কি ধনুকের প্রান্তভাগ নাকি চোখের আকুলতা 
কী অদ্ভুত এই পথ! এই জার্নি!