রবিবার, ১৭ মার্চ, ২০২৪
জ্যোতি পোদ্দার-এর কবিতা
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
জ্যোতি পোদ্দার-এর কবিতা
পরতে পরতে ভাঁজ আর ভাঁজের পরতে পরতে
মিলে মিশে থাকে হাতের স্পর্শ
রোদের খিলখিল
আর বৃষ্টির ধারাপাতের
পতন গুঞ্জন।
কোন ভাঁজই আমি খুলতে চাই না।
আমি যে রুমাল ব্যবহার করি
এপিঠ ওপিঠে মুখ মুছে রেখে দেই।
নি
ভাঁজ খুললেই অনাদরের কাপড়ের স্তুপ।
ফাঁপা পিচ্ছিল পাহাড়।
ভাঁজের ভেতর গিরিখাদ;
ভাঁজের ভেতর চোখ ঝলসানো বিষ্ময়।
এক ভাঁজের ভেতর বসে থাকে অন্য ভাঁজ
অন্য কেউ সুরে নাচে
সবুজ আলোয়
ঢিল ছোঁড়া দূরত্বে অথচ অন্য কোথাও....
সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
জ্যোতি পোদ্দার-এর কবিতা
সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
জ্যোতি পোদ্দার
শিরোনামহীন
আমি কোনকালেই বইয়ের পাতা ভাঁজ
করে রাখি না।
যখনই খুলি ঠিক নম্বরেই খুলি।
অন্ধকারেও জানি কোথায় তালার নাভী
কোথায় দরজার ছিটকিনি।
চাবির ছড়া থেকে ঠিক ঠিক বের করতে পারি
গোল নাভীর তালার চাবি কোনটি?
ঠিক জায়গায় চোখ রাখি
যেখানে আটকে রেখে গেছি চোখ।
চোখ খুব সন্তর্পণে জাগিয়ে তোলে
আমার ঘুমন্ত চোখ।
বইয়ের কান মলে দিতে আমার ইচ্ছে করে না।
কানমলার কান গরম করা লাল লজ্জ্বা
এখনও আমার পিছু ছাড়েনি।
বাঁধানো ফ্রেমের মতো ঝুলে আছে
স্মৃতি ও দেয়ালে।
হাতের আঙুল নেড়ে নেড়ে বুঝি এই
অক্ষর শরীর আমার নোঙর।
এই আমার সগ্রাণতা।
এই কেঁপে ওঠা ঝংকৃত রক্তমাংস শরীর
ভারী গরম নিশ্বাসে
দুলে উঠছে
ফুলে উঠছে
ভরাট শব্দের তলপেট।



