হাইকেল হাশমী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাইকেল হাশমী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

হাইকেল হাশমী-র কবিতা

পরস্পর-বিরোধী ভাবনা

তোমাকে ভুলে যাবার শত প্রচেষ্টা

তোমাকে ফিরে পাবার তীব্র বাসনা,

জীবনটা কেটে যাচ্ছে যেমন

কোন দরিদ্রের সচ্ছলতার প্রার্থনা,

জেগেও দেখি জীবনের রঙিন স্বপ্ন

আবার ঘুমের মধ্যে স্বপ্নের প্রতারণা,

বেঁচে আছি নিয়ে পরস্পর-বিরোধী ভাবনা

পাবার না পাবার নিয়ে শত বেদনা

কালো, সাদা, ধুসর, সবুজ আর রক্তিম লাল

স্বপ্নের রঙ দিয়ে আঁকি জীবনের আল্পনা,

জানি জীবন নয় কোন রূপকথার গল্প

কিন্তু শেষ হয় না কোন দিন শুভ্র কল্পনা।

 

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

হাইকেল হাশমী-র কবিতা

অকারণ


খুব অচেনা দিনগুলো

সূর্য উদয় হয় চুপি চুপি

নেই কোন নরম রশ্মির জাদু। 

আর আকাশে তারাগুলোর

নেই সেই উজ্জ্বল ঝিলিক 

তাদের অস্তিত্ব মনে আঁকে না কোন ছবি। 

আকাশের দিগন্ত থেকে মাটির প্রান্ত পর্যন্ত

একটি হিম চাদর দিয়ে ঢাকা

গাছগুলো সব উদাস  দৃষ্টিতে 

তাকিয়ে আছে আকাশ পানে। 

পাখিগুলো সব নির্বাক

ফুলগুলোর ফুটতে অনিচ্ছা। 

এই বিষণ্ণ দিনে আমি বসে ভাবি

এমন অচেনা দিনে

সূর্য উঠেরাত নামে অকারণে।  

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

হাইকেল হাশমী-র কবিতা


 জীবনচক্র

প্রত্যেক সামগ্রীর মতো

মানুষেরও একটি মেয়াদ উত্তীর্ণের সময় আছে।

সব সামগ্রীর মতো

মানুষেরও একটিশেল্ফ লাইফআছে।

সকল সামগ্রীর মতো

মানুষেরও একটি কার্যকরী জীবন আছে।

মেয়াদ উত্তীর্ণের পর সামগ্রী যেমন বিষাক্ত হয়ে যায়

মানুষও নিজের জন্য

অন্যের জন্য বিষাক্ত হয়ে যায়।

সে আর কারোর প্রয়োজনে লাগে না

সে একটি নিষ্প্রয়োজন সামগ্রীর মতো

কখনো এই তাকে কখনো তাকে

তার পর পিছনেষ্টোর রুমেচলে যায়,

ওখান থেকে তার স্থানডাস্টবিনে

মানুষের জীবনচক্র

একটি সামগ্রীর মতো।

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

হাইকেল হাশমী-র কবিতা


 তুমি আছোআমি আছি

জীবনের কিছু অমূল্য স্বপ্ন আছে

সেগুলোই নিজের আপন আছে

হ্যাঁ, ওই স্বপ্নে আমি আছি

হ্যাঁ, ওই স্বপ্নে তুমি আছো

আমার দীর্ঘ নিঃশ্বাস আছে

তোমার মিথ্যা আশ্বাস আছে

মিলনের শুভ্র আশা আছে

বিরহের ধুধু নিরাশা আছে

তোমার জন্য ভালোবাসা আছে

আর না পাওয়ার হতাশা আছে

তোমার মধুর হাসি আছে

আমার চাপা কান্না আছে

না বলা কতো কথা আছে

না বোঝা সব ভাষা আছে

দিনের উত্তপ্ত প্রতিক্ষা আছে

রাতের ব্যাকুল ব্যথা আছে

তুমি আমার ভাবনায় আছো

স্বপ্ন হয়ে ঘুমের মাঝে আছো

তুমি আছো, আমি আছি

তবে কতো দূরে দূরে আছি

এইসব নিয়ে বেঁচে আছি

আমি তো বেশ ভালো আছি।