মীনা মুখার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মীনা মুখার্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মীনা মুখার্জী-র কবিতা

প্রবহ

এ এক গভীর আঁধার


রক্তাক্ত ক্লেদাক্ত প্রেমের ছায়া আঁধারে বিষণ্ণ কেমন! 


পৃথিবীর আলোর কার্পণ্যে অনন্ত বাঁচার তৃষ্ণা বুকে কিশোরী হাঁটছে দুর্নিবার! 


আঠারো-ঊনিশের ধূপ-ধুনো মাখা চোখে ভরা দুরন্ত যৌবন। 


দু চোখে স্বপ্ন ছিল --

প্রস্ফুটিত শতদল! আহা!


রুগ্ন চৈতন্য ভারে কামের তুফানে উন্মত্ত মুখোশের নট। 


অষ্টাদশীর সুডৌল দেহে ব্যাধের ক্রূরতা কেবল!


দুর্বোধ্য পাশবিক ক্ষমতায়নে মৃত্যু ই পরাজিত!  

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মীনা মুখার্জী-র কবিতা

প্রবহ

দুরন্ত দুপুরের উত্তপ্ত বাতাসে
রাক্ষুসে রোদ্দুর টা মৌতাতে পোড়াচ্ছে পৃথিবী। 
পৃথিবীর বুকে জ্বলন্ত হিংসার আগুন। 
আকাশে তাকাতে চেয়েছিল কচি কচি ফুলের কুঁড়ি ক'টা। 
মাতৃ জঠর থেকে তারা একে একে বৃন্তচ্যুত হয়ে পড়ল ধুলোর আঁচলে! 

কিন্তু আমার যে আজ ফুলেরই প্রয়োজন বড় –––
কচি কচি পাতারা 
ঝলসে ছারখার। 
তবুও মিয়ানো হাত জোড় করে যেন ডাকছে কাউকে...... 
দু-এক টুকরো বিচ্ছিন্ন সময় টোকা দেয় –––
বসন্ত যাপনের বিচিত্র আনন্দ হাতে নিয়ে। 
হে প্রেমের দেবতা! 
পৃথিবীর এই বিষাক্ত মাটিতে দাও ভালবাসার শুভ্র মেঘ 
যারা অন্তত ফোটাক কয়েকটা কুঁড়ি! 

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মীনা মুখার্জী-র কবিতা

শুধু এক বিন্দু আলো

কবোষ্ণ অন্ধকার নামে ধীর পায়ে.....
গাল ভরা স্মিত হাসি নিয়ে ;
গোধূলি এগিয়ে চলে ......
আলো-আঁধারের হাত ধরে। 

মায়াবী স্বর্ণালী আলোর স্রোতে 
নিঃশব্দে ঘরে ফেরে ক্লান্ত পাখিরা .....
মুহূর্তগুলো হারিয়ে যায় গহিন অন্ধকারে-- 
আমার প্রাণোজ্জ্বল ঐশী চেতনাগুলো 
এক বিন্দু আলো চায়, শুধু অন্তরের 
নিবিড় তাগিদে। 

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

মীনা মুখার্জী-র কবিতা

প্রেমকেলি 

রাতজাগা তারাদের সাথে জেগে থাকে তালপাড়া।

থমথমে আকাশ চেয়ে থাকে,
পাহারায় ক্যাসপার,ঝোপে-ঝাড়ে
তালগাছে ঝুলছে কেমন!

চার-কাচা আলো দেয় নিঃসাড়ে।

নিষাদের মতো জেগে থাকে তিলোত্তমা পাবু লোলুপ দৃষ্টিতে....

দহন করুক নবাগতা তরুণীর
কাঁচা লাজন্তী দেহ!

দুরু দুরু বুকে তোলপাড় ভয়ানক!
ঝিম ধরা চোখে দরজার আড়ালে দাঁড়িয়ে সর্বক্ষণ।

হঠাৎ বিদ্যুৎ এর ক্রূর তলোয়ার,
বুঝি বা বৃষ্টি এলো চেয়ে!

নির্মম ভেজা হাওয়া টোকা দিলে
অশরীরী ছায়া যেন কুর্চিকে আলিঙ্গন করে...…

কখন যে ভেজা রাত ভোর হয়ে যায়!
রাজলক্ষ্মী আজ ও তারাদের ভিড়ে
কেমন উজ্জ্বল!!