বাণী চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাণী চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বাণী চক্রবর্তী-র অনুবাদ কবিতা

এফ. গ্রেসিয়া লোরকা 

ফিরিয়ে দাও 


আমার মসৃণ হৃদয় 

আলোয় ভরা...

কিন্তু হারিয়ে গেছে সেই  ঘন্টা ধ্বনি 

লিলি ফুল  আর মৌমাছিরা!


আমি চলে যেতে চাই..

অনেক দূরে..

এই পর্বতমালা ছাড়িয়ে 

মহাসমুদ্র পার হয়ে 

তারাদের কাছাকাছি! 

তারপর বলতে চাই

"হে ঈশ্বর, আমাকে ফিরিয়ে দাও

সে শিশু হৃদয়,

যা আমার কখনো ছিল!"

 


গীটার


গীটারের কান্না শুরু  হয়

ভোরের স্বচ্ছতা বিদীর্ণ করে..

শুরু হয়…. অনর্থক বাজা

অসম্ভব একে স্তব্ধ করা!

এটা একঘেয়ে কেঁদে যায়

মনে হয় তুষারাবৃত ময়দানে 

জল কাঁদছে , হাওয়া কাঁদছে। 

অসম্ভব এটা থামিয়ে দেয়া।

এ কান্না যেনো 

দূরবর্তী কোনো বস্তুর জন্য, 

দক্ষিণের তপ্ত বালুকা রাশির 

সাদা ক্যামেলিয়ার পথ চাওয়া! 


তির লক্ষ্যের জন্য কাঁদে

সন্ধ্যা দিন ছাড়া কাঁদে

এবং ডালের প্রথম মৃত 

পাখিটির জন্য কাঁদে

ওহ গীটার!হৃদয় গোপন পাপের

পাঁচটি তলোয়ারে বিদ্ধ হয়ে আছে!



প্রথম ইচ্ছার ছোট্ট গান


সবুজ প্রাক্ সকালে.. 

আমি হৃদয় হ'তে চেয়েছিলাম। 

একটি হৃদয়!

এবং পাকা শস্যের প্রাক্ সন্ধ্যায়

 নাইটিংগেল হ'তে চেয়েছিলাম.. 

একটি নাইটিংগেল! 

অন্তরাত্মা কমলা হয়ে উঠেছিল 

ভালোবাসার রঙে।

উজ্জ্বল বলিষ্ঠ দিনে

আমি নিজেকে পেতে চেয়েছিলাম 

একটি হৃদয়ে! 

এবং সন্ধ্যা শেষে আমি 

আওয়াজ হতে চেয়েছিলাম

একটি নাইটিংগেলের।

হৃদয় কমলা হয়ে উঠেছিল 

আর অন্তরাত্মা ভালবাসায় রঙিন! 



[এফ.  গ্রেসিয়া লোরকা ১৮৯৮ সালের পাঁচ জুন স্পেনের এক শহরে  জন্মগ্রহণ করেন। তিনি একজন  বহুমাত্রিক প্রতিভাবান কবি  নাট্যকার, ও শিল্পী  ছিলেন।তিনি  আইনের পড়াশোনা করেন সাথে সাথে সংগীতের শিক্ষা নেন।তিনি একজন  পারদর্শী গীটার এবং  পিয়ানো বাদক ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার আগেই আবৃত্তির মাধ্যমে তিনি বিখ্যাত হয়ে যান। কিন্তু জিপ্সী ব্যালাড ও সনেটস অফ ডার্ক লাভ সহ বহু বিখ্যাত বইয়ের স্রষ্টার মৃত্যু বড় মর্মান্তিক। রাজনৈতিক কারণে বিনা বিচারে তাকে গুলি করে হত্যা করা ১৯৩৬ সালে।]

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাণী চক্রবর্তী-র অনুবাদ কবিতা

কার্ল স্যান্ডবার্গ

আমিই সত্য!....  (who am I)

আমার মাথা নক্ষত্রদের ছুঁয়ে যায়,

পর্বতশৃঙ্গ স্পর্শ করে আমার দুটি  পা

করাগ্র ঘুরে বেড়ায় জাগতিক জীবনের 

তীরে তীরে ও উপত্যকায়! 


মানব জীবনের প্রারম্ভের উচ্চকিত 

ও ফেনায়িত শব্দের ভেতর আমার হাত

খেলেছিল অদৃষ্টের নুড়িপাথরের সাথে! 

বারবার নরকের দরজায় গেছি

ফিরেও এসেছি প্রতিবার।

স্বর্গের ধারণা ও আছে 

কারণ ঈশ্বরের সঙ্গে কথা বলেছি।


রক্তের বন্যায় পা ডুবিয়ে 

ভয়ংকরের মুখোমুখি হওয়ার 

সাহস অর্জন করেছি।

জানি সৌন্দর্য কেড়ে নেয়ার আবেগ,

ও মানব জাতির অদ্ভুত বিরুদ্ধাচারণ 

সমস্ত "দূরে থাকো" থেকে!


আমি সত্য!

এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে অধরা বস্তু! 


পরিপক্ক চাঁদ! (Under the harvest moon)

পূর্ণ চাঁদ যখন জ্যোছনা ছড়ায়

রূপালি কিনারা ঝলমল করে রাতের বাগানে,

মৃত্যু, আলো আঁধারিতে মজা করার মতো 

তোমার কানেকানে ফিসফিসিয়ে কিছু বলে

যেনো এক সুন্দর পুরনো বন্ধু 

তোমাকে স্মরণ করেছে! 


গ্রীষ্মের গোলাপ গুলো যখন 

চারিদিকে ছেয়ে থাকে…

সুবাস ছড়ায়!  গোধূলির অপেক্ষায় থাকা

লাল পাতাগুলোর সাথে ভালবাসা আসে!

ভালবাসা আসে…হাজার  স্মৃতি নিয়ে 

ছোট্ট হাতদুটো দিয়ে তোমায় স্পর্শ করে 

তোমার সামনে রাখে,

অসংখ্য সুন্দর অনুচ্চারিত  প্রশ্নাবলী! 

যার উত্তর নেই! 


সুখের ঠিকানা (Happiness)

জীবনের অর্থ বোঝায় যে অধ্যাপকেরা

তাদের কাছে সুখ কী জানতে চেয়েছিলাম!

বড় বড় উদ্যোগপতি, 

যারা হাজারো মানুষের অন্নদাতা 

তাদের কাছেও সুখের ঠিকানা চেয়েছিলাম।

তারা সবাই মাথা নেড়ে মৃদু হাসি দিয়ে বোঝালো 

তাদের বোকা বানাচ্ছি!


তারপর এক রবিবার সন্ধ্যায়

নদীর ধারে পায়চারি করতে করতে

গাছের নীচে একদল হাঙ্গেরিয়ানকে

উল্লাসে উচ্ছ্বসিত  দেখতে পেলাম…

সাথে রয়েছে তাদের স্ত্রী ও সন্তানেরা,

 ছোট এক ব্যারেল বীয়ার আর একটি একরডিয়ান!

যা আনন্দে বাজিয়ে চলেছে কেউ না কেউ!


[কার্ল স্যান্ডবার্গ (৬.১.১৮৭৮–২২.৭.১৯৬৭)

তিনি একজন আমেরিকান কবি,জার্নালিস্ট, বায়োগ্রাফার এবং সম্পাদক। তিনবার তিনি পুলিত্জার পুরষ্কার পেয়েছিলেন। দুবার কবিতার জন্য একবার আব্রাহাম লিংকনের জীবনগাথার জন্য।]