পাপড়ি গুহ নিয়োগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাপড়ি গুহ নিয়োগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

পাপড়ি গুহ নিয়োগী-র কবিতা

জন্মান্তর

 

গাছের কোটরে ঢুকতে হলে নিজেকে ছোট ভাবো

 

ভেতরে লুকিয়ে থাকা অজানা তুমিকে

গাছের পাশে দাঁড়িয়ে আবিষ্কার করো

 

জংলি লতা প্রথমে হলুদ তারপর কালো

আর তুমি ধীরে ধীরে কেমন গাছ হয়ে উঠছো

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

পাপড়ি গুহ নিয়োগী-র কবিতা

গাছ


বালিশভর্তি দীর্ঘশ্বাস নিয়ে ভোর রাতে কান্না পেলে

গল্পের হাত ধরে বাকলে জড়িয়ে যাই

রোদেরও কষ্ট হয় পাতাহীন ডালে

 

পরিযায়ী ব্যাকুলতায়

পারফিউমকে মাঝে মাঝে গাছ বলে ডাকি

 

শুক্রবার, ১ জুলাই, ২০২২

পাপড়ি গুহ নিয়োগী-র কবিতা

ডিজিটাল আর্কাইভ

ইদানিং দাম্পত্য বানান লিখতে পারি না 

অথচ কৃষ্ণগহ্বর হাতড়ে হাতড়ে সঙ্গম লিখি

 

সম্পর্কের তালিকায় এখন কল রেকর্ড 


ওয়াল

দূরত্বের হ্যাঙ্গারে ঝুলে আছো তুমি

রুমালের শরীর ভেজা

 

অন্ধকার নামছে আমাকে ঘিরে 


উচ্ছ্বাস 

ঘুমের ভেতর রাতের চিৎকার 

জিভ দাও, গাছ হবো

কবির ঘরে মৃত্যু মানায়  

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

পাপড়ি গুহ নিয়োগী

 


 গন্ধ 


মুখোশের দেশে মুখহীন  বেকার আমরা

দীর্ঘদিন  কুকুরের মতো পড়ে  আছি  

 

নিজেকে হত্যা করেছি বহুবার

এখন আর লজ্জা করে না

 

একদল  ঘুষখোর সাইকো

মিছিলের আসল চেহারা দেখায়  

 

সিগনালে গন্ধ শুঁকি স্মৃতির

এখন  লজ্জা পায় গিরগিটিও 

 

ওরা জানে না

নদীর  দীর্ঘশ্বাস মরুভূমির আয়োজন করে