দিলিপ কুমার বাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিলিপ কুমার বাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

দিলিপ কুমার বাইন-এর কবিতা


 ড্রিম

ড্রিম কোনো রাতের আকাশ মাত্র নয়

ড্রিম এক নির্মেদ কসরৎ

নির্ঘুম দিনরাত্রি জুড়ে এক বিস্তারজাল

আমি শুনেছি সাফল্যের সরলরেখা থেকে

আমি দেখেছি সুসফল আইকনের আবৃত্তি থেকে

এক কৃষকের প্রশান্ত প্রগাঢ় আহ্বানে

এগিয়ে যাচ্ছে গোটা ব্রহ্মাণ্ড। 

               ১০/০৮/২০২১