সময়ের ঘড়ির কাঁটা রয় না থেমে
হাজার বাধা আসে তবু যাই না দমে,
ছোট ছোট মুহূর্ত গুলো সজীব হয়ে
ছুটে চলে জোর কদমে জীবন পেয়ে l
চলার পথ-ই গতির শক্তি যোগায়
ক্ষনে ক্ষনে প্রতি জনে রূপ বদলায়,
সবে মিলে একই সাথে দূর পাল্লায়
ছুটে চলে বিজয় রথে সম-হল্লায় l