বৈষম্য
শীত ও স্মৃতির গহ্বর থেকে যারা উঠে আসতে পারে
তারা মার্কসবাদ ভালো বোঝে। শ্রেষ্ঠত্বের ধারে কাছে
যে থাকে না হলুদ পাতার ঝরে যাওয়া দৃশ্য দেখে সে
কী বৈষম্য পরিমাপ করতে পারে? মূলত প্রেমই মানুষকে
অধম করে দেয়। নদী বৃক্ষ কাঁটাতার কী নতুন সভ্যতার
গা ঘেষে ধর্মবাজিতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে না শেকলবদ্ধ
বৃত্তগুলো খুলে দিতে উদ্যত হবে? এই সহজ প্রশ্নের উত্তর
চিরকাল যারা আমিত্বের মধ্যে লুকিয়ে রাখে তারা ছন্দ
কী করে বোঝে? সারাক্ষণ ক্লান্তি আর রকমফেরের
ঘেরাটোপ। সুন্দরের মধ্য দিয়েই নির্বাসনের অসহজপাঠ
বর্ণচোরা মানুষগুলো দানবের চেয়ে ভয়ঙ্কর। আলো
অন্ধকারে প্রসারের কোনো গুরুত্ব নেই শাক দিয়ে মাছ
ঢাকার মতো। অমসৃন নদীর কাছে যে সাঁতারের সূত্র
উঁচিয়ে ধরে সে জলের পরিমাপ কতটুকু বোঝে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন