রবিবার, ২১ জুন, ২০২৬

নূর মহম্মদ-এর কবিতা


হে কঠিন মানুষেরা

হে নিষ্ঠুর নির্দয় মানুষেরা এবার সদয় হও
হৃদয় তোমাদের করো সুপ্রসারিত সুবিশাল
তোমাদের দয়া পেয়ে বেঁচে থাকবে লক্ষজন
নির্মমতা দূর করে হও মানবিক মহত্তম মানুষ
তোমাদের উদারতা হউক জাগরূক এবার
ইচ্ছে করলেই বাড়াতে পারো দুহাত তোমাদের
অসহায় মানুষের পাশে হতে পারো সহায়ক
যাদের নেই অন্নবস্ত্র কিছুই সামাজিক জীবনও
দুহাত শূন্য যাদের থাকে প্রতিদিন প্রতিক্ষণ
এগিয়ে যাও তাদের জন্য মমতা নিয়ে তোমরা
আতুর মানুষের পাশে থেকে দেখাও করুণা
যেমন করে শুনি থাকেন ঈশ্বর তাদের সাথে
থাকো তাদের সহযোগী হয়ে সুমানব হয়েই
হবে না কি পরিবর্তন তোমাদের হৃদয়গুলির
এসো নরম হয়ে এই দুঃখী মানুষের কাছেই
বন্ধু হও সাথী হও এই সব নিঃস্বজনের যত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন