আমি অপেক্ষায় আছি
আমি বলছি, তোমাকে একটু ঘসা মাজা হোক।
ঘসা মাজা হলে তবেই তো সবজিনিস সুন্দর হয়!
আমি বলছি না যে তুমি সুন্দর নও!
শুধু এটুকুই বলছি তোমাকে একটু ঘসা মাজা করা দরকার।
তাহলেই তোমার মধ্যে হারিয়ে যাওয়া সেই লাবণ্য ...
যে লাবণ্য আমি হতে চেয়েছিলাম।
আমার জন্য কেউ যুগ যুগ ধরে অপেক্ষা করুক,
তা আমি বলছি না।
আমি শুধু এটুকুই বলছি —
আমাদের শুধু সেই মুহূর্তগুলো বন্দী হোক -অপেক্ষায় থাকা।
আমি চাই কেউ একজন আমাকে এসে বলুক,
আমি অপেক্ষায় আছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন