রবিবার, ২১ জুন, ২০২৬

নীহারুল ইসলাম-এর কবিতা


বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে 
কাক কোকিল হয়ে ডাকছে
কোকিল হয়ে যাচ্ছে কাক, 
বসন্ত মানেই এলোমেলো করে দে মা 
যে যার মতো করে কম্মে খাক।

বসন্ত এসে গেছে
ফুল ফুটছে পাতা ঝরছে
দাঁড়িয়ে আছে ন্যাংটা গাছ, 
কে কাকে দেখবে — 
জলে চরছে গোরুছাগল- আকাশে উড়ছে মাছ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন