শুক্রবার, ২ জুন, ২০২৩
মহুয়া দাস-এর কবিতা
সাম্য ভট্টাচার্য-এর কবিতা
সকালের রোদ্দুরের ধুলো আর হাওয়া এলো
চোখের পাতায়।
পাখিদের অংক খাতা বন্ধ।
শরীর-আকাশে আলো জ্বলেছিল
বিগত রাত্রির অন্ধ চোখে।
আজ মনের ঘরের কোণে পড়ে আছে
তোমার কম্পন আর
প্রভাবিত মুখোশের মৃত ইতিহাস।
দুরন্ত বিজলী-র কবিতা
তোমার ন্যুব্জ দেহ লাঠিতে ভর করে
এগিয়ে চলেছে।
আমার জন্য প্রার্থনা, আমার জন্য
তোমার বুকে খোলা আকাশ,
জীবনের প্রান্তদেশে চোখের জল
মুছে দেবার মমতা, তোমারই ছায়া...
তোমার পেছনে পেছনে হেঁটে হেঁটে
তোমার পায়ের ধুলিতে জড়িয়ে থাকা
বিন্দু বিন্দু আলোর কণা আজও ছুঁয়ে যায়,
আজও হাঁটি, তোমার পেছনেই হাঁটি।
মুখের সেই প্রসন্ন জ্যোৎস্না উৎসাহিত করে।
লাঠির পেছনে নুয়ে নুয়ে এগিয়ে চলেছো
সবসময় আঁধারে আলোতে আমার সামনে।
হারুন রশিদ-এর কবিতা
কবিতা
নারায়ণখালির গাঙে হাটু জল
ডুবসাঁতার কাটেনা আর কেউ
পশুর, গুফিয়া, নালুয়া,
জয়নুলের দুর্ভিক্ষের নারী
শুখিয়ে চিত মেরে আছে।
কুদিরবটতলার ঝাকড়ানো বটগাছ
শীতের রাতে আলোমতির পালা
এসব বিশ্বায়নে গিলে খেয়েছে।
হাটবারের ধানোহাটে ভুলেও
কেউ আর ওল নামায়না।
চাঙারি বস্তা বেতের ধামায় ধান-চাল
বজ্রমুড়ি, গন্ধকস্তুরি, রাণীছালোট,
চাপশাইল, ঘুনষি শরীরে তাদের
জোয়ারভাটার গন্ধমাখানো।
নাংলা, কানুল্লো, মইদাড়া, কোদালিয়া
সব বিল এখন বিদেশের ব্যাসাতি
সেই ভুতে গজাল রয়না, শোল, মাগুর
সব পাচার হয়ে গেছে।
মালোদের ঘুঘুডাকা বাঁশবন
দিনেরবেলা ভুতেদের মচ্ছব।
মালোরা চলে গেছে দণ্ডকারণ্য
ঘুঘুরাও ডাকেনা এখন
আমারও ঘুম আসেনা।
শিবালোক দাস-এর কবিতা
রিতা মিত্র-এর কবিতা
মিঠু সরকার মুখোপাধ্যায়-এর কবিতা
সৌম্য ঘোষ-এর কবিতা
ইন্দ্রাণী সেনগুপ্ত-র কবিতা
আমি বিরহে আছি মানে
আরও বেশি রহস্যে মোড়া প্রেম
আমার মাথার চুলের ঢাল বেয়ে নেমেছে
আমি সারাটা দিন রবীন্দ্রগীতি শুনতে থাকি
বিরহ কি চাঁদের ওপরে আর ভরসা রাখে?
ভেঙে যাওয়া চাঁদ, চাঁদেরও অসম্পূর্ণ রহস্য যে
তোমরা যাও সমুদ্রস্নানে
আনন্দ তোমাদের বসনের প্রান্তে ঢেউ হয়ে ফেরে
আমার ফেরা হয় না
অসম্পূর্ণ একটা পথ আমাকে দাঁড় করিয়ে রাখে
বৈশাখের আকাশ আমাকেই গড়তে হবে
তাঁর জন্মদিনের আকাশ
আমি আমার অক্ষর দিয়ে সাজিয়ে দেবো
আজ তিনি যদি থাকতেন
আমি বিরহে আছি জানলে
দ্বিতীয় "লাবণ্য" রূপে আমাকেই গড়ে নিতেন
আমি বিরহে আছি মানে
বাঁশির সুরে সুরে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি
পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা
শুভদীপ দত্ত প্রামানিক-এর কবিতা
আমি খেয়ে ফেলেছি সত্যি নদীর পরমায়ু।
আবদুর রাজ্জাক-এর কবিতা
আগুনের ঢেউ
তোমার কাছে আগুন চেয়েছি, তুমি দাওনি, লুকিয়ে রেখেছো
বুকের ভেতরে,
লুকিয়ে রেখে কি পেয়েছো তুমি?
কখনো বুঝতে দাওনি আগুন তোমার নিজস্ব সম্পদ,
সম্পদ, শুধুই তোমার সম্পদ।
আগুন দেবো না , আগুনের ঢেউ নাও——এই ঢেউ তোমাকে
ত্রিনয়নে দেখে থাকে, তুমি তাকে দেখো দুই নয়নে।
নয়নের কলি, তোমাকেই বলি, ঢেউ নয় আগুন প্রত্যাশা করেছি।
আকাশ চাইনি, আগুন চেয়েছি, আগুন। শুনতে পাওনি।
আগুনের হৃদয় চেয়েছি, আগুনের বসন চেয়েছি,
আগুনের বত্রিশ দাঁতের হাসি চেয়েছি।
কিছুই দিলে না, না-বসন, না-ঢেউ, না-ঢেউয়ের ক্রন্দন,
আমি আজীবন বাতাসের শিহরণ বহন করছি, এখনও সেই শিহরণ
তোমার আগুনের কাছেই নিয়ে যায়, আমাকে।












