জন্মান্তর
গাছের কোটরে ঢুকতে হলে নিজেকে ছোট ভাবো
ভেতরে লুকিয়ে থাকা অজানা তুমিকে
গাছের পাশে দাঁড়িয়ে আবিষ্কার করো
জংলি লতা প্রথমে হলুদ তারপর কালো
আর তুমি ধীরে ধীরে কেমন গাছ হয়ে উঠছো
জন্মান্তর
গাছের কোটরে ঢুকতে হলে নিজেকে ছোট ভাবো
ভেতরে লুকিয়ে থাকা অজানা তুমিকে
গাছের পাশে দাঁড়িয়ে আবিষ্কার করো
জংলি লতা প্রথমে হলুদ তারপর কালো
আর তুমি ধীরে ধীরে কেমন গাছ হয়ে উঠছো
ঘুম
অচেনা পথ ও ঘুমের আবেশ
ও মেয়ে এখন আর স্বপ্নে এসো না
অবচেতনায় এই আমি যৌনতা পুড়িয়ে ফেললাম
হায় আমার অজানা ইচ্ছে আর দেহ ঘড়ি
ও মেয়ে তোমায় এবার মা করে নিতে ভীষণ ইচ্ছে করে
তুমি ঝুমঝুম নুপুর পায়ে পায়ে আমার বদ্ধ উদোম আগুন ঘরে এলে
আমার মহাজাগতিক অংক কষতে ইচ্ছে করবে
এবার শরীরে প্রাণীজ আগুন নয়
আমি সত্যি সত্যি খাওয়া পরা যৌনতা ও শূন্যতা ভুলেছি
মা পুরুষ আছে চলে যায়
সেখানে সুমুদ্রের ডিম পারে
ভেসে ওঠে বিস্তর ভাইবাভাই
পারকতা নেই নৈশ পার্টি
ওয়াক করে দি স্বপ্নদোষ
মা পা আছে বলে চলে যায়
ভোরের দিকে ফসলের মাথে ক্ষীর জমাটি
রাত জাগা চোখে কালি পড়ে গেছে।
ভেবে উঠে হেঁটে যাই
ওখানে একে একে যেতে বসেছে
কপর্দক
সমুদ্রের ফেনা
অচেনা
অস্থি ভষ্ম ভাসাতে থাকি
মা পৌরুষ বলে চলে যায়
অনেক অনেক ভোররাতে।
আর এক জগৎ
তোমাদের চেনা নীল গ্রহ থেকে
কয়েকশ আলোকবর্ষ দূরে থাকি।
শূন্য ক্ষেত, সাদা পরিসরে
সূর্যাস্ত সমুদ্র থেকে
ফিরে আসছে
পাখির কৃষক
আকাশের গ্রন্থাগারে।
এখন সমাপ্ত
লুন্ঠনের অরণ্যে
শহরের বীজ বপনের খেলা।
যৌনতার
খেয়া পারাপারের পরীক্ষায়
উত্তীর্ণ হবে
হৃদয়ের চরা!
চিরন্তন প্রেম
আলো কিছুটা ম্লান হয়ে আসে
কোন এক দুর্বল মুহূর্তে,
সময় কিছুটা ক্লান্ত হয়ে আশ্রয় খোঁজে
বলিরেখার খাঁজে খাঁজে।
তোমায় তবু ডেকে যাই, হে জীবন!
তুমি সাড়া নাই বা দিলে,
বাতাসে ভালোবাসার রেণু ছড়াই
যতই শ্বাসবায়ু কম পড়ুক!
তোমার ব্যর্থ প্রেমিক!
সমুদ্রতটে বালির প্রাসাদ গড়ি,
অনন্ত আকাঙ্খা আর আশা নিয়ে।
চিরন্তন।