মঙ্গলবার, ১ জুন, ২০২১

সোনালি বেগম-এর কবিতা


মৃতের স্মৃতিস্তম্ভ

সারাদিন অসংলগ্ন ফরমাস সমগ্র অঙ্গে কারুকাজ

লেপন করে চলে। স্মরণশক্তি বাজি অবলম্বনে

অসমর্থ হলে লাল চোখ মেলে ধরে হাত।

স​ন্তরণশীল​ তরঙ্গ বিস্তৃত ডালপালায় আবিষ্কারের

আশায় দিন গোনে। আপন মহিমায় বিরাজমান দীর্ঘ

প্রাচীরপত্র। তীব্র আঘাতে বিদ্ধ এ শবযান!

বিরাট শূন্যতায় পড়ে আছে আজ সিঁড়ি দরজা

জানলা... বিছানায় শৃঙ্খলিত বিন্যাস। নিঃঝুম

পেয়ারাতলা শিউলি-ছড়ানো শীতল উঠোন।

নির্দিষ্ট টেবিল-চেয়ার নির্বিচার স্থান করে

নিল আরও একবার নিরুচ্চার গম্ভীর।

 

২টি মন্তব্য:

  1. ‍"নির্দিষ্ট টেবিল-চেয়ার নির্বিচার স্থান করে নিল আরও একবার নিরুচ্চার গম্ভীর।"
    চমৎকার প্রকাশ, দারুন ব্যঞ্জনাময়...

    উত্তরমুছুন