রবিবার, ২১ জুন, ২০২৬

জয়িতা ভট্টাচার্য-র কবিতা


আয়ু

(উৎসর্গ : বিদিশা সরকার) 

যেভাবে আসা সেভাবে যাওয়া নয়। ফল ফুল কিম্বা বাতাসের সংস্পর্শে এসে যে নতুন বীজ আজ সৃষ্টি হলো চাঁদের আলোয় সে হঠাৎ যুবতী লতা।মাটির তলায় চুপি চুপি এগিয়ে যাচ্ছে সময়। লাল  নীল স্রোতে মাথা তুলছে মাছেরা। হাসলে তুমি আর জ্বলে উঠল আলো। মেঘ এলো বৃষ্টি হয়ে। বলা — কওয়া হলো সংসারে। আশেপাশে চন্দ্রমল্লিকার গুঞ্জন হলো জানলা দিয়ে। ছায়া বড়ো হলে ফের সব চুপচাপ। নাগরিক দোলাচলের মতো আকাশে নক্ষত্রের সম্মেলন। নিচে একা কালো চাঁদোয়ার নিচে জেলিবিন থেকে অবিনশ্বর টাচ স্ক্রীনে তোমার মুখ  হঠাৎ স্তব্ধ।  অনন্ত রতিক্রীড়ায় এমিনো এসিড থেকে জন্মাবে প্রটোজোয়া ভবসাগরের শয্যায়। তুমি আবার জেগে উঠছ ব্রহ্ম কমল হয়ে। আগুন নদী পার হয়ে পুনরায় পাড়ি দেবে সাদা সারস। তোমার চলে যাওয়ার পথ বিধূর হয়ে আছে উড়ন্ত শালিখের
ফেলে যাওয়া বীজ বুকে নিয়ে।

৭টি মন্তব্য:

  1. খুব সুন্দর কবিতা

    উত্তরমুছুন
  2. খুব ভাল লাগল জয়িতা। ফুরিয়ে যাওয়া বলে কিছু থাকলেও অকালে যারা যায় তারা ফুরায় না। পারফিউমের লিকুইড যেমন হাওয়ায় ভেসে থাকে বাষ্পের মতন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব সুন্দর করে বললে/বললেন। বিদিশাদি তাঁর কবিতার ভেতরে থাকবেন চিরকাল

      মুছুন
  3. অপূর্ব, বেদনার

    উত্তরমুছুন
  4. ধন্যবাদ ও শুভেচ্ছা অপার। বিদিশাদি র অভাব বোধ করি আজও।

    উত্তরমুছুন
  5. বিদ্ধ করে 😢😢

    উত্তরমুছুন