রবিবার, ২১ জুন, ২০২৬

পীযূষ ভট্টাচার্য-র কবিতা


মনখারাপি

অভিজাত মনখারাপে ডুবে আছে
সকালের রোদ...
এবেলায় তা-ই দিয়ে স্নান সারি 
রোজকার মতো।

গায়েহলুদ ক্যালেন্ডুলা তখনও একাকী...
বেসামাল বাতাসের আঁচে বেঁচে বেঁচে ওঠে।

সপ্তপদী আলো বোবা টেলিস্কোপে 
কখনও ধরা দেয়।
অপেক্ষার গোলাঘরে তিলাঘুঘু খুঁটে খায়
খুঁদ-কুঁড়ো-ধান।

এক জীবন বন্ধক রেখে গেছি 
আসলের খোঁজে,
একবুক সুদ দেব ব'লে।
তুমি কি জানো, মনখারাপি পরমায়ু কত?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন