রবিবার, ২১ জুন, ২০২৬

শামীম নওরোজ-এর কবিতা


মাছের সংসার 

কেউ আসতে গিয়ে ফিরে গেলে অখুশি হবো না
সাগরের ঢেউ উঠে আসছে উপকূলে
জলের গভীরে হারিয়ে যাচ্ছে মাছের সংসার 
যে কেউ চলে যেতে পারে 
যে কেউ ফিরে আসতে পারে 
অকারণে ভিজে যাচ্ছে মাছের ভ্রূণ
কেউ ফিরে গিয়ে ফিরে আসলে অখুশি হবো না 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন