রবিবার, ২১ জুন, ২০২৬

সাদেক-এর কবিতা


মহাপতন

কোনদিন ভাবেনি উৎপাটন

তবু পড়ে আছে স্বমূলে

মাটির উপর

দাঁড়াবে দুপায়ে দিয়ে ভর

সেই মূল শেকড়ও গেছে নিয়ে

বিকেলের বৈশাখী ঝড়

মুখথুবড়িয়ে পড়ে আছে

মহা মহাবট।

কত না ডালপালা আকাশে মেলে

মাটির গভীরে চরিয়ে শিকড়

এক ছত্র রাজত্ব ছিল এলাকায়

বুক আগলে ঝড়

উড়িয়ে বাতাস

করতালি দিত হাজার পাতায়।

 

সেই গাছ ও  কিনা শেষে

কেটে কুটে জ্বালানি হল!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন