অঙ্গীকার
লিখেছ তুমি, আমি ভাল নেই,
আমিই কি ভাল আছি?
ভাল রাখার অঙ্গিকারে
এসেছিলে কাছাকাছি।
সব ভুলে গিয়ে আজকে যখন
চলেই গিয়েছ দূরে
কি আর হবে?আমিও না হয়
আমিতেই যাব ফিরে।
দুঃখ কষ্ট যে যার নিজের
অন্যে কেন তা বুঝবে?
ভুল করে যদি কাছেও আসে
পালানোর পথ খুঁজবে।
গাদা গাদা পুঁথি হয়নি পড়া
জেনেছ আমি মূর্খ,
জীবনের পাঠে নিয়েছি শিক্ষা
নেই তাই কোনো দুঃখ।
তুমি ফিরে গেছো তোমার জগতে
যেখানে তোমাকে মানায়,
আমিও আছি যেখানে থাকার
কোনো অভিযোগ নাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন