দুটি কবিতা
১
শুভ্রতার আরেক নাম আপনি
কি নামে আপনাকে ডাকি
ফাঁকি দিয়ে লোক লজ্জ্বা ভয়
প্রেম বুঝি এভাবেই হয়
মুগ্ধতার ডাক নাম কি
শুদ্ধতার কী-ই বা পরিচয়
কেউ জানে জানুক সেটা
একটা কিছু হবে নিশ্চয়
আমি শুধু আপনাতে বিভোর
অসম্ভব সুন্দরের স্মৃতি
এ নামেই আপনাকে ডাকি
হোক সেটা প্রেম কিবা প্রীতি।
চেস্ট নাট ড্রাইভ, ডুরাভিল
২
কারো কারো জন্য শুধু মায়া আর মায়া
হায়া লাজ-লজ্জা যেন নেই
খেই হারালো সে পথে
যে পথে গিয়েছি শুধু তুমি আর আমি
নিশ্চিত জানি
বলেই এই ভয়
কেন এমন হয়
কে জানে
কে করে হাহাকার মাতম
কোন সে আদম
আদি পিতার সন্তান আমার
তার জন্য আমার একমুঠো দু:খ ও আলো আশা
ভালোবাসা সবটুকু
রুকু থেকে সিজদা ও মুনাজাত
নাজাত ও মুক্তি
যুক্তি ও তর্কের বাহিরে
চাহি রে আমি
প্রভু, মুক্তার চেয়ে দামী।
(একজন অতিপ্রতিভাবান বালকের ধর্ম বিরোধী গিটারের শব্দ শুনে, তাকে)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন