ক্ষণকালের কৌতুক
এছাড়া বেঁচে থাকার আর কোনও উপায় আমার জানা নেই — আমার এতদূর পৌঁছানোর কথাই নয়।
আমার অতিবৃদ্ধ আত্মা এক দারুণ শারীরিক যৌবনের মধ্যে বসবাস করে, গাঢ়, রৌদ্রলোকের মতো সে যৌবন, আবেগঘন, দ্রবণ, পাকা ধানের শ্লথ সহজাত স্বভাব পেয়েছে সে, পড়শি নতুন তাই এসব কিছু জানতে পারেনি, কিন্তু তুমি তো জানো
আমি জাতিস্মর, বাজপাখি ছিলাম এককালে।
শত্রুরা আজ সব কবরে ঘুমিয়ে আছে। আর সেই দোতলা বাড়ির অপ্রকৃতিস্থ যুবতী মেয়েটি হালকা পায়ে আমার সামনে এসে দাঁড়িয়ে জানিয়েছে সে কৃতঘ্ন, হিজল গাছের ডাল ভেঙে দিয়েছি তাকে, বেলেমাটির শরীর তার, শরিকি বাড়ি তখন আমাদের, ডাঁটো বক্ষযুগল লণ্ঠনের মিটমিটে আলোতে দেখেছিলাম, দ্রোণফুলের মতো আঁকুবাঁকু সেই রাত সাজিয়ে রাখি পুঁটলিতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন