পথের সঞ্চয়
মহোৎসবে যজ্ঞভার সামলানোর অভিজ্ঞতাও হয়ে গেছে বহুবার।
তারপরেও কোনও এক অকুতোভয় কঞ্জুষের হাড়মাসের ভেতর
বাঁশি হয়ে বাজার অভিলাষে বলরামের চেলা হবার যে শখ
তার কোনও ব্যাখ্যা দিতে পারিনি।
যে মানুষ না-চেনার ভান করে —
তাকিয়ে দেখে আশেপাশে কেউ আছে কী না
নিশ্চয় কোন্ প্রেমিকা তা তার জানা নেই।
পথের সঞ্চয় নাকী জমিয়ে ফেলার সব রাস্তাই বন্ধ!
মাঝখানে ক্যালেন্ডারের গা ঘেঁষে ঘেঁষে চলছে এক নদী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন