রবিবার, ২১ জুন, ২০২৬

এমদাদুল হক নূর-এর কবিতা

তোমার গৌরব

যে পথেই যেতে চাও যাও
কর্ম যা-ই হোক
ফুট কাঁটা বেছে নিয়ো
মনুষ্য অন্তর দিয়ে৷

যেন দু’বেলা নতজানু হতে পারো
শুদ্ধ আত্মা নিয়ে পরমাত্মার দরবারে
যেন দিতে পারো এ জীবন
পৃথিবীকে ভেট৷

ফুল ফোটে কাঁটাকুঞ্জে
ছড়ায় সৌরভ
তোমার কর্মই শুধু তুমি
তোমার গৌরব
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন