মাছ
আহার খোঁজে প্রাণ
খিদের বুদ্বদ ওঠে জলে, জঠরে
একটা মরে গেলে আর একটা জন্মায়
আস্তরের পর আস্তরে ফসিল আঙুল আর
ভাঙা ভাঙা সুর, ক্লান্ত একতারা তবু
পায়ের ঠমকে ঘুঙুর বাজে,জটা খুলে যায়
খড় বাতার কাঠামোয় নিভৃতে কাঁথাখানি ঘুমায়
খিদের জলছাপ লেগে আছে গালে কন্ঠার হাড়ে আর জংঘায়
তেষ্টাও মেটে না,মন্দিরা টুং টুং বাজে
ধুলো মেখে ঝড়ের প্রবল টানে লাট খেয়ে থাকি
অনাহারী উপোষী আমি জাল কেটে বেরতে পারি না
শুধু মনে হয় একটাই জীবন...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন