ডেঞ্জার জোন
কবিতা কখনো একটা পিঠ চুলকনো হাত
গা মোছার একটা পুরনো গামছার আরাম
মাথা ঘষার সময়
চোখে রিঠের জলের জ্বালা
সবগুলোই কি খুব ব্যক্তিগত আর সাধারণ
হয়ে গেল?
এইসব সাধারণ কিছু জিনিসের অভাব
জমে জমেই
আমরা ক্রমশ ঘুরিয়ে ফিরিয়ে
আত্মহত্যা প্রবণ ডেঞ্জার জোন...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন