জাগর-গীত
যেভাবে শব্দেরা এসে ঘরবাড়ি সাজায়
মনে হয় কোথায় যেন
প্রাচীন ঘাসফুলের গন্ধ মাড়িয়ে
কোনো ছায়া ধীরে হেঁটে যায়...
নেচার থেকে নস্টালজিয়া নিয়ে
যেভাবে বুড়ি ছুঁই খেলি, সেভাবেই
অণু পরমাণু কোয়ার্ক কণায় কণায়
শব্দের রুনু ঝুনু দোল খায়
নৈঃশব্দের ভেতর যে শব্দময় খেয়াঘাট
যে শব্দের খেলায় বানভাসি মন
যে শব্দের উচ্ছ্বাসে ইতিহাস নিংড়ে
আগামীর বৌ কথা কও শীস দেয়
ও দুচোখ, ও কালোদিঘির জল,
ও খোঁজা, ও তোলপাড়, ও অতল...
জেগে ওঠ, দুরন্ত
পাড় ভাঙ্গা কবিতার মহিমায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন