গ্রন্থের ভূমিকা
না লেখা গ্রন্থের পাশে জেগে থাকি। যদি কোনোদিন
আমাকে দিয়ে সে তার শরীর লেখায়,
যদি কোনোদিন বলে ওঠে, খুলে দেখ সব পাতা;
এ আশায়, রাত জেগে বসে থাকি শিয়রের কাছে।
গ্রন্থের ভূমিকা, জানি, সন্দেহজনক।
বসিয়ে রেখেছে তবু লিখতে দেয়নি কোনো ভূতগ্রস্ত রাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন