রবিবার, ২১ জুন, ২০২৬

মনিরা খাতুন-এর কবিতা


জিরো থেকে হিরো

জিরো থেকে পথ চলতে শুরু করেছি
সারা জীবন শুধু হোঁচট খেতে খেতে
কত লাঞ্ছনা আর গঞ্জনার স্বীকার হয়েছি।
চিন্তার শেষ নেই, এগিয়ে চলেছি একলা পথে
পাগলের কত কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে।
আবার ফিরে আসি নিজের মনের আঙিনায়
কখন ভাবি কিছু না বলে চুপ থাকব
এই বিশাল শূন্যতার ভাসমান নৌকায়
যেমন মানুষ দুলতে দুলতে পার হয় নদী
ঠিক তেমনি এই কঠিন পথচলা —
যেন সমুদ্র মন্থন করা জীবিকার জন্য
রাস্তা খুঁজে পেতে হন্যেহারা হয়ে যাই।
জীবনে সফল হওয়ার জন্য কারও
কোন মুখাপেক্ষী হতে হবে না নিজের দৃঢ়তা এই
আজ আমি জিরো থেকে হিরো হয়ে পথ পেয়েছি
তবুও বিদ্রূপের শেষ নেই
এটাই জীবন।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন