বন্যা ব্যানার্জী-র কবিতা
কলিংবেলবেজে উঠলে ই
শূন্যতা ভেদ করে ছুটে যাই।
আমরা দুজনেই!
ভাবি দরজা খুললেই খুলে যাবে
সোনার কেল্লা।
ঢাউস ব্যাগ থেকে বেরিয়ে আসে প্যাকেট।
ওটিপি মিলিয়ে ফিরে যায় সে।
দায় কারো নয়। না বিশ্বাসের না
কলিংবেল এর।
অথৈ শূন্যতায় ভিজে যায় চালশে ধরা কাচ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন