রবিবার, ২১ জুন, ২০২৬

এরশাদ হোসেন-এর কবিতা


মৃত্যুর নিমন্ত্রণ

মৃত্যু ডাকে — নিভৃত কণ্ঠে
ভরসার সেতু ভাঙে ছায়ার গর্ভে।
আলতো ছোঁয়ায় কেঁপে ওঠে অস্তিত্ব
কেবিনে নিঃশব্দে গড়ায় বিদায়ের আয়োজন।

ভয়ের নামে এক ধোঁয়াশা হানা দেয়
আমি হারাই — নীরব চেনা অচেনায়।
চোখে জমে ওঠে কুয়াশার আড়াল
তবু বেঁচে থাকার কৌতূহল জ্বলে শেষ আলোটুকু জ্বালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন