রবিবার, ২১ জুন, ২০২৬

সৌম্য ঘোষ-এর কবিতা


ঝরাপাতার নির্জনতা

ঝরাপাতার নির্জনতা নেমে আসে দুপুরের 
নিঃসীম নগরীর তর্জমায়,
বিগত সূর্য্যের কাতরতায় গহন অরণ্য ঝুঁকে আছে
শান্ত পাতার ঘ্রাণ নিয়ে,
বাতাসে ভেসে আসে শীতকালীন লোকজ আঁধার,
নীমসন্ধ্যায় সূর্যাস্তের মৌলিক পথে ধন্বন্তরি বাতাসের গান, নদীয়ালি মানুষ,
লোকজ  আঁধার, পরিব্রাজক মেঘের আনাগোনা.. 
অবিনাশী মেঘমন্ত্রে ভরে ওঠে প্রত্নউঠান।
এই পীড়িত অবেলায় বলো, আমি কাছে যাবো?
কার কাছে দু'হাত পাতি উপশমে! কাকে বলি,
আলো ফুরাবার আগে আমাকে নিয়ে যাও!
কুয়াশার ভেতর এক লম্বা করিডোর 
ঘ্রাণ নেই আমাদের পুরানো দিনের 
যেখানে যাওয়ার কথা আমাদের আদিম শরীরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন