তুমি আসবে কবে খোলা চুলে
জট ছাড়ানো আলোয় খুললো পৃথিবীর দরজা
জবা কাঞ্চন কলকের নৌকো আমার দিকে তাক করে আছে দৃষ্টিবন্দুক।
সানসিল্ক ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে বাতাসে বাতাসে,
পাথরের গা বেয়ে নেমে আসছে উমাজল
এতো আলো দৃষ্টি
এতো ব্রহ্মকমল ঘ্রাণ
জলের এতো নান্দনিক তোড় —
তবু বিভ্রম অক্ষর যোজনায় ভরে যাচ্ছে দিন।
যোগ্যশিক্ষক অবলম্বন খুইয়ে হাসপাতালে অকালে নিভে যাচ্ছে জীবনপ্রপাত,
দোষী ধূমকেতুরা হাসপাতালে বসে শত ব্যঞ্জনে সারছে দুপুর-আহার।
জট খুলছে কী?
অন্ধকারে ভরে আছে রুগ্ন জীবন,
ছড়ানো চুলের বিপ্রতীপে কারা যেন
অন্ধকার জ্বেলে রেখেছে বনঅগ্নিতে,
চিরুনির বড়ো দাঁড়ের ফাঁকে গলে যাচ্ছে ঘোরতর অন্ধকার পিণ্ডগুলো।
তুমি আসবে কবে খোলা চুলে আলোকপর্ণা
মাতঙ্গিনী মেধা পাটেকার স্রোত নিয়ে?
কিছুকিছু ফুল আজও বিকশিত হতে চায়
সেই বিদ্যুৎ রোদে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন