হাঁটতে হয় কীভাবে ভুলে গেছি।
যে হাঁটতে জানে সে তো
চিনে নেয় পথ।
সে মাঠ ঘাট হাট সবার বন্ধু হয়,
এমনকি হাঁটার কথা ভাবতে ভাবতে —
দিনরাত্রি ভরে দ্যায় স্বপ্ন আর
কত যে ভালোবাসায়!
হাঁটতে হয় কীভাবে ভুলে গেছি।
যে হাঁটতে জানে না সে কী
গাইতে পারে গলা ছেড়ে গান!
সে কী দেখতে পায় ইচ্ছে-ওড়াওড়ি!
গুনগুনিয়ে স্বরলিপি উজিয়ে এলেও
সে কী বলতে পারে
ভালোবাসি ভালোবাসি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন