কথা বলা আলো
অনেক দিয়েছি সময় সুযোগ রাগ ও ধমক
ফলের ভিতর থেকে বীজ এবং শাঁস।
এবার লাটাই গুটানোর খেলা,
আকাশ নামিয়ে আনি ঘুড়ির সওয়ার
সন্ধ্যা রঙের আলো
গাছ ও মাটিতে বৃষ্টির ব্যবহার।
যারা বনসাই হয়ে আছে
তাদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হোক।
যে সমস্ত তারা ঝিকিমিকি বাড়িয়ে তুলেছে
ঘুম নেই চোখে
সেইসব চোখ যেন হয় অন্ধের অবলম্বন।
স্পন্দন বা শিহরন আসলে তো আত্মগত ভূমিকম্পন।
তুমি তখন রিখটার স্কেল, পাহাড়ের ধস, অন্তর্গত কথা বলা আলো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন