অবাধ্য সরণি
এখন বড় দুঃসময়। বিশ্বাস সে কবে হারিয়েছে পথ।ভিন্ন ভিন্ন মতের মানুষ এমন সব কল্পনার ফানুস ওড়াচ্ছে আকাশে।তাই আকাশ আর নীল নয়। শুধু অমানুষিক ভয় খেলা করে সাধারণ মানুষের চত্বরে।অথচ কোনো এক কবি বলেছিলেন — নিয়ে এসো বিশ্বাসের ছবি এই ধরাতলে। সে সব কথা ভেসে গেছে বেনো জলে সুধাময় একদিন হেঁটে গেছে যে পথে সে পথ কুসুমাস্তীর্ণ নয় এতো বেশি কন্টকময় ভয় হয় হাঁটতে ভয় সেই অবাধ্য সরণি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন