গাব্রিয়েল গ্রসি
১৭ই মে-র জন্য একখানি কবিতা
ধমক খেয়ে আত্মহত্যা করেছিল, ধরেই নেওয়া হয়েছিল, ও পুরুষকেই ভালবাসে, ১৩ বছরের সেই ল্যুকার জন্য, নৈশক্লাব ছেড়ে বেরোতে গিয়ে হিংসার বলি হয়েছিল, পেদ্রোর সঙ্গে বিয়ের ঠিক আগে, সেই জেফের্সোঁর জন্য, অপমান করে হুমকি দেওয়া হল, মারধরও হল,সালেয়ার মেঠোপথে সেই আর্তুরো, আদ্রিয়ানো, কিলিয়ঁদের জন্য, তড়িৎবাহী অস্ত্র দিয়ে আক্রমণ করা হল, লিওঁর ডিস্কোক্লাব থেকে বেরোবার মুখে,সেই ক্লেমঁর জন্য, ফঁতেনে-সু-বোয়ায় মারা হল; কী না বেঞ্চিতে বসে দুজনে দুজনকে চুমু খাওয়ার সাহস দেখাচ্ছিল,সেই মেয়ে দুটোর জন্য, এক রোববার সকালে নৃশংসভাবে মাটিতে ফেলে পেটানো হল, উভয়ের হাত ধরে থাকাতুলুজের ওই ছেলে দুটোর জন্য, লিওঁর মেট্রোতে কিরকম বেইজ্জত হতে হল, মারধরও খেল,সেই পুরুষ-যুগলের জন্য, জনা দশেকে মিলে ওদের ধাওয়া করেছিল ক্লের্মঁ-ফেরঁর ট্রামে,সেই দুটি পুরুষ-প্রেমিকের জন্য, পারির আঞ্চলিক এক্সপ্রেস ট্রেনে এক মাতালের হাতে মার খাওয়াসেই মহিলাদের জন্য, পাঁচ-পাঁচটা লোক রংধনু পতাকাটা সইতে পারেনি, মাটিতে ফেলে তাই মুখ ফাটিয়ে দিয়েছিল, আহত সেই ঘানার যুবকের জন্য, অপমানিত, হুমকি-খাওয়া,ঘুষি লাথি খাওয়া সেই সব নরনারীদের জন্য, হেলাফেলা করে যাদের দিকে তাকাইসামান্য একটু তফাতের হেতু,সেইসব মানবমানবীর জন্য, পরিজন-পরিত্যক্তসেইসব মানবমানবীর জন্য, যারা আমার চেয়েও বিশ বছরের ছোট,যারা তাদের বৈসাদৃশ্য নিয়ে মুখর,সেইসব কচি ইউটিউবারদের জন্য নমনীয়, মনোলোভা এই মুক্তি কয়েক বছর আগেও যা ছিল কল্পনাতীত, কিছুই যাদের হয়নিঅথচ যারা শুধুই ভিতু,সেইসব মানবমানবীর জন্য, নিজেদের একনাগাড়ে গোপন করে রেখে যারা তাদের ভাবভঙ্গি লক্ষ্য করতে বাধ্য করে,সেইসব মানবমানবীর জন্য, তোমাদের সবার জন্য এই কবিতাটি লিখছি,যেহেতু ফি সপ্তাহে একাধিক হামলার খবর এনে দিচ্ছে সংবাদমাধ্যম, এই কবিতাটা লিখছি,কেননা মনে রাখা দরকার,সমলিঙ্গের কাউকে ভালবাসার কী অর্থ, এ তো কোনো বিচ্যুতি নয়,মানসিক ব্যাধিও নয়,শুধুই ভালবাসা,
কোনো জঘন্য কাজ নয়,সাংঘাতিক কোনো ভুল নয়,শুধুই ভালবাসা, কোনো রাক্ষুসে বাসনা নয়,মারাত্মক কিছু উন্মাদনা নয়,শুধুই ভালোবাসা, আর সে ভালবাসা আদেশ করা যায় না,যেখানে মন চায় সে শরবিদ্ধ করে,যেখানেই যায়, সে অনবদ্য, ভালবাসাই সবচেয়ে সুন্দর,এই সহজ কথাটা বলতে চেয়েইএই কবিতাটা লিখছি, আর ভালবাসাই হয়তো বিশ্বের সবচাইতে বেশি শক্তিশালী ও গহীন অনুভূতি, প্রেমে পড়া বা প্রেমকে প্রকাশ করার মধ্যেকারোরই তো লজ্জা পাওয়ার কথা নয়, গোটা দুনিয়ার মুখের সামনে,সমস্ত ছাদ থেকে ভালবাসার নাচ, গান, চিৎকার উঠুক, যাবতীয় উচ্ছ্বাস, শক্তি, উন্মাদনা, অসংযত সব আনন্দ, আবেগ আর গর্বের সঙ্গে, কেবলই সমকামী হয়ে ওঠা।
[শৈশব থেকেই লেখালেখি এবং কবিতার প্রতি অনুরাগী, গাব্রিয়েল গ্রসি, ১৯৮৭ সালে নিস-এ জন্মগ্রহণ করেন। সাহিত্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং বেশ কয়েক বছর ধরে তার ব্লগ "লিতেরাত্যুর পর্ৎ উভের্ৎ" (অবারিত দ্বার সাহিত্য)-এ তার কবিতাকে আমাদের কাছে তুলে ধরেছেন, যেখানে তিনি সমসাময়িক সমাজ-সম্পর্ক, সাধারণ সাহিত্য, দর্শন, ভাষাতত্ত্ব এবং শিক্ষাবিদ্যা নিয়ে আলোচনা করে চলেছেন। « কঁকর্দঁস্ » সংকলনটি তারই প্রথম উদাহরণ।]


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন