রবিবার, ২১ জুন, ২০২৬

তমোজিৎ সাহা-র অনুবাদ কবিতা


অঙ্কুশ কুমার

ভুল ঠিকানার চিঠিগুলো

ওরা প্রতিদিন আসত
আমি পড়তাম আর মুচকি মুচকি হাসতাম
ওগুলো খোলা আর পড়ার মধ্যে 
ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ডের
ওগুলো লেখা হয়েছিল 
বছরের পর বছর ধরে নির্যাতনের পর 
উত্তরে আমি সবসময় বলতাম
এখানে সবকিছু ঠিক আছে
তুমিও এটা মনে রেখো 
আমি চেষ্টা করেও কখনোই লিখতে পারিনি 
তুমি চিঠিগুলো যাকে লিখছ
সে আমি নই।


[উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের অন্তর্গত একটি ছোট গ্রামে ১৯৯৪ সালের জুলাই অঙ্কুশ কুমারের জন্ম। ইঞ্জিনিয়ার হলেও হিন্দি সাহিত্যের প্রতি অমোঘ টানের কারণে ডিজিটাল দুনিয়ায় হিন্দি সাহিত্যের প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন 'হিন্দিনামা' তিনিই এর সম্পাদক। অঙ্কুশ হিন্দি সাহিত্যের প্রজন্মের উল্লেখযোগ্য কবি গদ্যকার।]

1 টি মন্তব্য:

  1. অঙ্কুশ কুমারের কবিতা তোমার অনুবাদে বিশেষ মাত্রা পেয়েছে। খুবই ভালো লাগলো। এরকম প্রয়াস আরও হোক।

    উত্তরমুছুন