রবিবার, ২১ জুন, ২০২৬

প্রদীপ কুমার নাথ-এর অনুবাদ কবিতা

এলিজাবেথ মেটজগার 


প্রতিটি ডানায় সময়ের কথামালা


আমি তাদের আবেগের ওপর সওয়ার হবো ভেবে 

এক গ্রাস অন্ন মুখে তুলতে পারি না কেননা 

ঘোড়াগুলো ছুটে যায় খাবার টেবিলের ওপর দিয়ে।

একটি শিশু আমার কোলে উঠে আসে

অন্যটি একটি স্কার্ফ জড়িয়ে আমার হাত দুটোকে শরীরের সাথে বেঁধে ফেলে।

যদি আমি পাখি হতে না পারি, তুমিও পারবে না। সে হাসে, আর প্রথম শিশুটি কেঁদে ওঠে।

প্রত্যেকটি জীবনের জন্য এমন আরেকটি জীবন আছে যা তুমি পেতে পারো না

এটা আরও ভালো হতে পারত। আমি আরও উদার হতে পারতাম

যখন ঘোড়া গুলো চলে যায় সবার খাওয়া শেষ হলে।

উড়ে না যাওয়া জীবনটি আসে। 

উড়তে উড়তে আমি আমার নিজের জীবনের প্রেমে 

উন্মত্তের মতো মাটি স্পর্শ করি।

মোমবাতির আলোয় আলোকিত ঘোড়া গুলো 

আমার খাবার টেবিলের ওপর দিয়ে ছুটে যায়। 



[এলিজাবেথ মেটজগার "ফ্লাইং ইন" এবং "দ্য স্পিরিট পেপার" গ্রন্থের লেখিকা। তিনি কবিতার জন্য 'জুনিপার পুরস্কার' লাভ করেছেন। তিনি 'দ্য লস এঞ্জেলেস রিভিউ অব বুকস' পত্রিকার সম্পাদক। তিনি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস- বসবাস করেন।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন