রঙ নিয়ে
দামাল পায়ে তাথৈ
শাসন পৃথিবী কে,
রঙ তখন গাঢ়
উপচানো আমাজন।
এনাকোন্ডা বাড়ে
শিকার লোভী জিভ,
রঙ তখনো তরুণ
বিপ্লবী দামামায়।
রঙ নিয়ে নোংরামি
যেই রেডি স্টেডি গো...
গাছও হঠাৎ ফেডআপ
সূর্যাস্তও উধাও।
সন্ধে জাঁকায় কোণে
ভুতভুতানি কাঁদে,
রঙ সাপটে জিভে
আকাশ তখন কালো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন